বাংলাদেশের রাজনীতিবিদদের দোষ-গুণ খোঁজা আমাদের কাজ নয়।
তারপরেও.............অনেকেই বেশী নির্মমতার স্বীকার হয়।
তাদের মধ্যে আ. ন. ম. এহছানুল হক মিলন একজন।
১/ ১১ ’র সরকারের সময় তার বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অভিযোগ ছিল না।
এই সরকার ক্ষমতায় আসার পর মিলন, মিলনের স্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে ৩১ টি মামলা দায়ের করে।
কারাবাসে ছিল প্রায় দেড় বছর।
কিন্তু আশঙ্কায় থাকে সর্বদা, কাটাতে হচ্ছে ফেরারি জীবন।
ভয়ে তার স্ত্রী ও মেয়ে বাস করছে প্রবাসে।
দুদকের অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে- জনাব আ. ন. ম. এহছানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার স্ত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
বর্তমান সরকারের আমলেই ২০০৯ সালে তাদের কোনো অবৈধ সম্পদ নেই বলে দুদক স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেই একই ঘটনায় দুদককে আবারও তাকে ডাকা হচ্ছে।
তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে।
শুধু ইভটিজিং ছাড়া তার বিরুদ্ধে সব রকমের ধারায় অভিযোগ আনা হয়।
আরো আছে---------------
- ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ
- খুন হতে শুরু করে মোবাইল সেট চুরি
- পুকুরের মাটি চুরি
- সিকোফাইভ ঘড়ি ছিনতাই
- সোনার চেইন, নেকলেস, মানিব্যাগ, গরু চুরি, ফকিরের টাকা ছিনতাই
- যার ঘর বাড়ি নেই, উদ্বাস্তু, মাদকাসক্ত, ছাত্রলীগ, যুবলীগ কর্মীর কাছ থেকে ছিনতাই
- ১০ লাখ টাকা চাঁদাবাজি, চুরি ডাকাতি, গোলাগুলি, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ
- অন্য জেলায় গিয়ে হুমকি, চাঁদা আদায়
আমার কী অপরাধ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




