ঢাকা শহরের ম্যানহোলের অনেক ঘটনা অনেকের মুখে, বিভিন্ন টক-শোতে দেখেছি, শুনেছি।
ম্যানহোলে পড়ে গিয়ে নিহত/আহতের সংখ্যাও অসংখ্য।
বাস্ততে ঘটে গেল এক উদাহরন।
গতকাল রাত ১০:২০ মিনিট।
স্থান : উত্তরার ৩ নম্বর সেক্টরের শেষ মাথায় (১৮ নম্বর রোড) বড় মসজিদের পাশ্বে। ৫ নম্বর সেক্টরের ব্রীজ শুরু হওয়ার পূর্বে।
আমি ও আমার ভাতিজা (ছোটো, বয়স ১১) হেঁটে যাচ্ছিলাম।
রাস্তাটা ক্রস করার আগে একটা আর্তচিতকার শুনলাম।
এরপর রাস্তা পার হতেই দেখি এক লোক বাঁচাও বাঁচাও.............চিতকার
এগিয়ে গিয়ে দেখি
লোকটা প্রায় ৭ ফুট ম্যানহোলের ভেতরে পড়ে গেছে, শুধু তার দুহাতের তালুটুকু পর্যন্ত বাইরে আছে।
সে একটা রোডষ্ট্যান্ড (ক্যাসপারস্কি) ধরে রেখেছে।
তার বাম হাতটা ধরে রাখলাম।
পাশ দিয়ে অতিক্রান্ত আরেক পথিককে ডাকলাম। সে ডান হাত ধরল।
এরি মধ্যে লোক জড়ো হয়ে গেল বেশ ক'জন।
দু'জনেই টেনে তুললাম তাকে।
পথচারীর পরনে শার্ট-লুঙ্গি ছিল।
সে বেশ ভয় পেয়েছিল।
তার পায়ের প্রায় হাঁটু পর্যন্ত ময়লার ভরে গিয়েছিল।
জিজ্ঞেস করলাম, কথা বলতে বলতে যাচ্ছিলেন?
হ্যাঁ, সূচক জবাব এল।
তারপর বল্লাম, যদি রাত ১২টায় এই ঘটনা ঘটত, তখন কে এগিয়ে আসত আপনাকে উদ্ধার করতে? (কারন অত রাতে ম্যানহোল থেকে কেউ ডাকলে ভয়েই অনেকেই কাছে আসত না। হয়ত উনার অপেক্ষা করতে হত ফজরের আজানের পর আগত মুসল্লীর অপেক্ষায়!)
রাস্তা চলাচলের সময় মোবাইল ব্যবহারেও একটু সতর্ক হতে বল্লাম।
কিন্ত কে দায়ী এই ঢাকনাহীন ম্যানহোলের জন্য।
কর্তৃপক্ষ নাকি চোর????????????????
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




