পত্রিকার সংবাদের বরাত দিয়ে................
গত বুধবার নরসিংদী জেলার শিবগঞ্জ থানার গোবিন্দী গ্রামের এক কিশোরী তার বাবার সঙ্গে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে কথিত জিনের বাদশার খপ্পরে পড়েন।
এ সময় জিনের বাদশা ওই কিশোরীর বাবাকে বগুড়ায় একটি হোটেলে থাকতে দিয়ে কিশোরীকে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ নিয়ে যায়।
সেখানে সাহেবগঞ্জ খামারে একটি গম ক্ষেতের পাশে নিয়ে ধর্ষণ করে।
ওই রাতে পুলিশের একটি টহল দল গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে দুই যুবক ও ওই কিশোরীকে আটক করে। মেয়েটি পুলিশকে ধর্ষণের ঘটনা জানালে পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে থানা নিয়ে যায়।
আটক করা দুই ধর্ষক উপজেলার সাহেবগঞ্জ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শাহাজালাল এবং ভেরামারী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সবুজ।
কিশোরীর কাছ থেকে তার গলার সোনার চেইন ও কানের সোনার দুল এবং তার বাবার কাছ থেকে ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয়। ধর্ষকের ব্যবহার করা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




