গতকাল রাতে ছোট খালা ফোন করে বলল আমি যেন ছেলেকে ভিটামিন এ ক্যাপসুল না খাওয়াই, কারন তিনি শুনেছেন এ ক্যাপসুলের গুনগত মান ভালনা, ভারতের যে কোম্পানির কাছ থেকে নেয়া হয়েছে সেখানেও ঘাপলা আছে, এমনকি বিশ্ব স্বাস্হ্য সংস্হাও এ নিয়ে আপত্তি জানিয়েছে !!! তাকে আশ্বস্ত করলাম যে ছেলেকে খাওয়াবোনা, কারন ভিটামিন এ এর অভাব যাতে না হয় অমন খাদ্য খাওয়ানো হলে অতিরিক্ত এ ডোজের দরকার নেই ।
কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস আর পেপারেও দেখলাম ভারতীয় ঐ কোম্পানির মান নিয়ে সমস্যা, এমনকি তাদের নিজের দেশেও গ্রহনযোগ্যতা ভাল না । জেনে শুনে কার স্বার্থ রক্ষায় আমাদের স্বাস্হ্য বিভাগ এই কাজটা করল কিংবা এটা নিয়ে তাদের কাছে কি গ্রহনযোগ্য কোন ব্যাখ্যা আছে, বিশ্ব স্বাস্হ্য সংস্হার আপত্তির পরও কেন তারা ঐ পথে হাঁটলেন।
ভারত কে আমি খুব একটা বিশ্বাস করিনা, করার কারন ও নেই । ২ কোটি শিশুকে এই ভিটামিন খাওয়ানো হবে, এটার যে লংটার্ম কোন সাইড এফেক্ট হবেনা সেটা নিয়ে কোন পরীক্ষা কি আমাদের সরকার করেছেন। দেশের একটা প্রজন্ম - তাদেরকে কি এভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো ঠিক হচ্ছে ??
ভিটামিন এ এর অভাব না থাকলে খাওয়ানোর দরকার নেই, কিন্তু গ্রামের সহজ সরল মানুষের কাছে কি এই নিয়ে কোন ধারনা আছে । ।
টাকা আর কমিশনের লোভে এই দেশটা খালি বিক্রি হয়ে চলেছে , যার যখন ইচ্ছা তার হাতে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




