★গ্রিকরা বিশ্বাস করে বিয়ে পড়ানোর সময় গ্লাভসের ভেতর চিনির দানা রাখলে বিবাহিত জীবন মধুময় হয়।
★ইংরেজদের কাছে বুধবার হচ্ছে বিয়ের জন্য সেরা দিন। আর ওদের কাছে বিয়ের সবচেয়ে বাজে দিন শনিবার।
★হিন্দু সংস্কৃতিতে বিয়ের দিন বৃষ্টি হওয়া সৌভাগ্যের লক্ষণ।
★সৌভাগ্যের আশায় মিসরীয় কনেরা তাদের বরকে চিমটি কাটে।
★মধ্যপ্রাচ্যের কনেরা বিয়ে উপলক্ষে হাতে-পায়ে মেহেদি শুধু সৌন্দর্যের জন্য নয়,কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্যেও মাখে।
★সদ্যবিবাহিত দম্পতির দিকে ধানের বদলে মটর দানা ছুড়ে মারে চেক প্রজাতন্ত্রের লোকেরা।
★সুইডিশ কনেরা মায়ের কাছ থেকে সোনার এবং বাবার কাছ থেকে রুপোর কয়েন নিয়ে জুতার তলায় রেখে দেয়।
★ফিনিসীয় কনেরা একটা বালিশ আকৃতির থলে নিয়ে একজন অভিজ্ঞ বিবাহিতের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে উপহার সংগ্রহ করে।
★মরক্কোর কনেরা বিয়ের আগে দুধ দিয়ে গোসল করে নিজেদের পবিত্র করে নেয়।
★সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য হল্যান্ডে সদ্য বিবাহিতদের বাড়ির সামনে পাইনগাছ রোপণ করা হয়।
★সলোমন দ্বীপপুঞ্জে মেয়েদের বিয়ের সময় মুখে ও গায়ে ট্যাটু এঁকে দেওয়ার রীতি প্রচলিত আছে। যতই কষ্ট হোক,এতে নাকি মেয়েদের রমণীয়তা বেড়ে যায়।
★ভারতবর্ষের কিছু অঞ্চলে দ্বিতীয় বিয়ের আগে বরকে একটি তুলসী গাছের সাথে বিয়ে দেওয়া হয় এই ভেবে যে তাতে তার অশুভ শারীরিক অসুস্হতা দূর হয়ে যাবে। এ ছাড়া স্ত্রী যেন কুলক্ষণা বা ডাইনি না হতে পারে সেটাও একটা কারণ।
আলোচিত ব্লগ
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।