স্মৃতির কাছাকাছি আসো,
আর দূরে সরে সরে যেওনা ইতি।
আর কোনও অভিমান নয় ইতি,
ওসব পুরানো কথা থাক,
ওসব কথা থাক তোমার আমার অপরিপক্ক চিঠিতে।
তোমার কাঁচা হাতের লেখা সেইসব চিঠি কিছুতেই দিতে পারেনা আমাকে আর কোনো অনুভব। কিছুতেই নয়।
রাগ কোরোনা ইতি। আর কোনো অভিমান নয়।
পুরানো কিছুই আর আমাকে টানেনা,
সেইসব দিন, নীলাকাশ ,
তার আর নেই কোনও পরিচয়।
এসবের চাইতে যমুনার বুকের প্রতিটি ঢেউয়ে
তোমার ভেংগে যেতে চাওয়া
আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়।
অভিমান যদি না আর করো ইতি,
শুধু ঢেউ হই কিছুক্ষন এই যমুনার বুকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


