অত সম্পদ নেই যে বাটীতে ডাকাত পড়বে,
সাথে অত পয়সা নেই যে পথে ছিনতাইকারী ধরে তুষ্ট হবে,
এতটা অভাবী না যে খাদ্য জোগাড়ই হবে প্রধান চিন্তা,
অতটা নির্ভরযোগ্য ও শক্তিমান হয়ে উঠি নি যে ১টি মেয়ে আস্থা রাখবে নিশ্চিন্তে,
কারো অমন শত্রুও হতে পারি নি যার ক্ষতি করে কেউ হবে তৃপ্ত বা লাভবান,
অমন কোন উচ্চাভিলাষ বুকে নেই যার পেছনে দিন রাত ছুটতে হয় অমানুষের মতো কিম্বা যার যোগ্যতাই আমার নেই,
কারো অমন ক্ষতি করি নি যে অপরাধবোধ প্রতিনিয়ত তাড়া করে ফিরবে,
কাছের মানুষ অমন কেউ নেই যে ঠায় চেয়ে আছে আমারই হাতের দিকে;
আহ, কি ফুরফুরে নির্ভার ১টি জীবনই না যাপন করছি,
কতদিন থাকবে এ জীবন অমন অকৃতজ্ঞের হাতে?
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




