গতশুক্র বার আর্মি স্টেডিয়াকে 'কনসার্ট ফর সুন্দরবন' নামে পর্যটক কর্পোরেশান ও বামবার আয়োজনে একটি কনসার্ট আয়োজন করা হয়। সেই কনসার্ট নিয়ে প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন আনন্দ তে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি পড়ে মনে সন্দেহ জেগেছে প্রতিবেদক কি কনসার্ট দেখেছে নাকি বসে বসে গাঁজা টেনেছে। উদ্ভট বানোয়াট কিছু লেখা দিয়ে প্রতিবেদনটি ভরা। যেমন-
১) প্রথম আলো জেমসের গানের কথা বলতে গিয়ে লিখেছে "লেইস ফিতা লেইস’ দিয়ে শুরু করে একে একে গাইলেন ‘জেল থেকে বলছি’, ‘মীরাবাঈ’ ইত্যাদি ছয়টি গান।"
কিন্তু মজার কথা হলো জেমস জেল থেকে বলছি ও মীরাবাঈ গানটি গায়নি।
২) এরপর মাকসুদের গানের বর্ণনা দিতে গিয়ে লিখেছে মেলায় যাইরে’ গানটির পাশাপাশি গাইলেন 'খুঁজি’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ইত্যাদি গোটা ছয়েক গান।
কিন্তু বঙ্গাব্দ ১৪০০ নামে বাংলাদেশের কোন ব্যান্ডের কোন গান নাই। ফিডব্যাক ব্যান্ডের একটি এ্যালবাম এর নাম আছে বঙ্গাব্দ ১৪০০
৩) ওয়ারফেজ সম্পর্কে লিখেছে ''কথা ছিল ফিডব্যাকের পর মঞ্চে আসবে ওয়ারফেজ। কিন্তু হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ব্যান্ডের ড্রামার টিপু। ওয়ারফেজের বদলে মঞ্চে এলেন একা মিজান।
মজার ব্যপার হলো ওয়ারফেজ এর ড্রামার অসুস্থ্য থাকার কারণে ওয়ারফেজ এর অন্যসদস্যরা সবাই মিলে তোমাকে গানটি গায়। মিজান মোটেও একা মঞ্চে আসেনি। প্রথম আলো চাইলে আমি ওয়ারফেজ এর গানটির ভিডিও দেখাতে পারি। আমার মোবাইলে গানটিও পুরো ভিডিও করা আছে।
৪) মাইলসের কথা লিখেছে ''জ্বালা জ্বালা’ গাওয়ার পর হামিন আহমদ গাইলেন মাইলসের নতুন অ্যালবামের গান ‘প্রিয়তমা’। শেষ করলেন ডিপ পারপলের গান দিয়ে।''
মজার ব্যপার হচ্ছে মাইল ডিপ পার্পলের স্মোক অন দ্যা ওয়াটার গানটা গাইছে ঠিকই কিন্তু সেটা শেষ গান ছিল না। শেখ গানছিল ফিরিয়ে দাও আমার প্রেম।
একদম শেষে লিখেছে ''ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ জানালেন, মাঝেমধ্যে গান শুনতে সমস্যা হয়েছে সাউন্ড সিস্টেমের কারণে। এত বড় জায়গায় আরও ভালো সাউন্ড সিস্টেম থাকার দরকার ছিল। এসব ছোটখাটো সমস্যা বাদ দিলে দারুণ একটা কনসার্টের আনন্দ নিয়েই ফিরেছেন শ্রোতারা।''
মজার ব্যপার হলো গোটা অনুষ্ঠানে সাউন্ড সিসটেম ছিল অসাধারণ। আর আমি বাংলাদেশে যত কনসার্ট দেখেছি এত সাউন্ড আর কখনো পাইনি। মাঝে মাঝে কানে হাত চাপা দিয়ে রাখতাম আমি।
প্রথম আলোর নিয়মিত পাঠক হিসেবে এই লেখাটি পড়ে দিলে চোট পেয়েছি।
প্রথম আলোর রিপোর্টার কনসার্টের কোন কোনায় বসে বসে গাঁজা টেনেছে জাতী জানতে চায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




