পাক্কা ৩০০০/= টাকা খরচ করে টেলিটক সিম কিনেছিলাম। সিম তুলতে হয়েছিল কুমিল্লা থেকে। সে কারণে একটি দিন, ভাড়া ও খাবার বাবদ আরো কিছু টাকা খরচ করেছিলাম। কোন কিছুই গায়ে লাগেনি। এর কারণ দেশ প্রেম। ''টেলিটক ব্যবহার করুণ দেশের টাকা দেশে রাখুন'' এই স্লোগানটি খুব মনে ধরেছিল। নিজেদেরই যেহেতু একটি মোবাইল কোম্পানী আছে তাহলে কেন দেশের টাকা "ইষ্ট-ইন্ডিয়ান'' কোম্পানীগুলোকে নিয়ে যেতে দেব? সেই শুরু থেকেই টেলিটক নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। সব সময় মনে করেছি যেহেতু নতুন কোম্পানী একটু ঝামেলা তো হবেই, সব ঠিক হয়ে যাবে। এই করতে করতে প্রায় পাঁচটি বছর কাটিয়ে দিলাম। কিন্তু টেলিটকের কোন উন্নতি হয়না। কখনো কখনো ১০ বার চেষ্টা করলেও একটি কল ঢুকেনা। অনেকেই অভিযোগ করে বলে আমার মোবাইল বন্ধ থাকে কেন। অথচ আমার মোবাইল আল্লাহর ৩০দিন ই খোলা। আমি কখনোই ফোন বন্ধ রাখিনা। ইন্টারনেট এর অবস্থা আর কি বলব, এই আছে তো এই নাই.. বলতে গেলেই কান্না পায়... গত কিছুদিন কোন এসএমএস সেন্ড হয়না... বলে নেটওর্য়াক প্রবলেম। ভাবলাম সময়িক সমস্যা, ঠিক হয়ে যাবে। আশায় আশায় প্রায় ২ মাস কাটিয়ে দিলাম, কোন সমাধান হলো না। বন্ধু দিবস উপলক্ষে বন্ধুদের কে একটি এসএমএস ও পাঠাতে পারলামনা। আমিও কোন বন্ধুর এসএমএস পেলাম না
হায় টেলিটক.... হায় দেশপ্রেম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।