somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

, সবাই মিলে আবারও গর্জে উঠি। যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই।’

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুল ও বিকৃত তথ্যের মাধ্যমে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করতে নেমেছে জামায়াত ও তাদের আর্থিক সহায়তাপুষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম। লক্ষ্য বাস্তবায়নে অপপ্রচার চলছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগার ইমাম ও খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের বিরুদ্ধে। এদিকে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আন্দোলনরত হেফাজতে ইসলামকে জামায়াতের নিজস্ব সংগঠন অভিহিত করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেৎনা প্রতিরোধ কমিটি। কমিটি একই সঙ্গে বলেছে, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ইসলাম ধর্ম নিয়ে প্রতারণার খেলা খেলছেন। যিনি জীবনে এক বেলা ফজরের আজান শুনেছেন কিনা সন্দেহ, নামাজ পড়া তো দূরের কথা।’
তবে স্বাধীনতাবিরোধীদের এ অপতৎপরতার জবাবে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, এই জামায়াত একাত্তরেও আমার বিরুদ্ধে লেগেছিল। আমায় নাস্তিক, মুরতাদ বলেছিল। কিন্তু এতে ফায়দা হয়নি। এবারও হবে না। ‘জামায়াত শুধু যুদ্ধাপরাধী শক্তি নয়, এরা ইসলামেরও শত্রু। চলুন, সবাই মিলে আবারও গর্জে উঠি। যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই।’ দেশের বিশিষ্ট এ ইসলামী চিন্তাবিদ বলেন, ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধ জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। রাষ্ট্রের কর্তব্য হলো, এদের বিচার করে শাস্তির ব্যবস্থা করা। আমরা ধর্মোদ্রোহী ও রাষ্ট্রদ্রোহীদের মুখোশ উন্মোচনে মহাসমাবেশের ডাক দিয়েছি। জামায়াত জন্ম থেকে ইসলামেরও শত্রু। এরা দেশে ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িকতা আমদানি করেছে। সুতরাং ধর্মের নামে জঙ্গীবাদ রুখতে হলে জামায়াতের উগ্র সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং এদের অর্থের উৎসগুলোকে বাজেয়াফত করতে হবে। আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, মুরতাদ নাস্তিকদের স্থান বাংলাদেশে নাই, এদের বরদাস্ত করা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই।’ তবে মুরতাদ-নাস্তিক বলতে কাদের বোঝানো হয়েছে? একই সঙ্গে এ বিষয়ের ব্যখ্যা দিয়ে তিনি বলেন, যারা নিজেদেরকে আল্লাহর বিরুদ্ধে এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তারাই নাস্তিক, যারাই ইসলাম নিয়ে কুৎসা প্রচার করে তারা সবাই মুরতাদ, এককথায় যারা ধর্ম মানে না। ইনকিলাব, আমার দেশ ধর্মের বিরুদ্ধে কুৎসা প্রচার করে রসূল ও ইসলামের অবমাননা করেছে। আমার দেশ সাংবাদিকতার ন্যুনতম নৈতিকতা রক্ষা করতে পারেনিÑ মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, আমার দেশ এসব কথা কিভাবে টাইপ করল। তাদের হৃদয় কি একটুও কাঁপেনি। নকল করা অপরাধ। আল্লাহ তাল্লা বলেছেন, মুনাফিকরা অশ্লীল কথা প্রচার করে। কে বা কারা ব্লগে ইসলাম ও নবীকে নিয়ে কুৎসা রচনা করেছে তার হিসাব নেই। একজন দু’জনের ব্যক্তিগত ব্লগের কথা নিয়ে সকল ব্লগারের ওপর চাপিয়ে দেয়া অপরাধ। এদিকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে গণজাগরণ শুরু হয়েছে, চলছে একে বানচালের পাঁয়তারা। ইতোমধ্যে জামায়াত ও বিএনপির মদদপুষ্ট কিছু ধর্ম ব্যবসায়ী নামে-বেনামে বিকৃত তথ্য প্রচার শুরু করেছে। ফেসবুক এমনকি স্বাধীনতাবিরোধীদের মুখপত্র হয়ে ওঠা একটি গণমাধ্যম ওলামা-মাশায়েখদের মহাসমাবেশকে রীতিমতো নাস্তিকদের কাজ বলে ঔদ্ধত্য দেখানো শুরু করেছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×