ও টুটুল...........
তুই আর বেঁচে নেই ফেলবিনা নিঃশ্বাস
এ কথা কীভাবে করবো বিশ্বাস।
আমি পারিনা করতে তবুও এ কথা যে নয় ভূল।
ওরা তোকে বাঁচতে দিলোনা,
শুনলোনা তোর কোন আকুতি,
শুনলোনা তোর কোন মিনতি,
আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি;
তুই যে রাজনীতির মাশুল।
ও টুটুল...........
তোর সাথে দেখা হয়েছিল আমার,
একসাথে স্নান আর করেছিলাম আহার,
আজ তুই নেই আমি আছি এ কোন নিয়তি,
আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি এই নোংরা রাজনীতি;
তুই যে রাজনীতির মাশুল।
ও টুটুল...........
আজ তুই আকাশের ঐ তারা,
আমাকে দিচ্ছিস ইশারা,
ইশারায় শুনেছি তোর ধ্বনি,
তোমারা ঘৃণা কর, ঘৃণা কর, ঘৃণা কর নোংরা রাজনীতি;
এই আকুল।
ও টুটুল...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




