বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার বাহারী ব্যানার, মহাজোট নেতাদের ভাষনের শুরুতে জাতির পিতা ও শেখ হাসিনা বন্দনার পর “ডিজিটাল বাংলাদেশ” কথাটি বলার মাধ্যমে এবং শাহাবাগ ও ফার্মগেটে দু‘টি লিড লাইট ঘড়ি লাগিয়ে বাংলাদেশকে ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। মহাজোট সরকার ভাবছে এভাবে জনগনতাকে একটি (ভুয়া) ডিজিটাল বাংলাদেশ বুঝিয়ে দেবো। মাননীয় প্রধান মন্ত্রী ভাবছেন দলের বাঘা বাঘা নেতাদের মাথা থেকে বের হওয়া ১০০% পরিশুদ্ধ কুটবুদ্ধি দিয়ে জনতাকে ডিজিটাল ধোকা দিচ্ছি, আমাদের এ ডিজিটাল চাল দেশের বোকা এ্যানালগ জনগন ধরতে পারবেনা। আসলে কি তাই? আমরা একটু দেখি যে, মহাজোট সরকারের চাল আমরা ধরতে পারছি কিনাঃ
০১. মহাজোট সরকার নির্বাচিত হয়েছে ২০০৯ সালে; তাদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন বিদ্যুৎ সমস্যার সমাধান হতে ২০১৪ সাল পর্যন্ত সময় লাগবে। অর্থাৎ বাংলাদেশের পাওয়ার সমস্যার সমাধান হতেই এ সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। পাওয়ার ছাড়া কিভাবে এ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়বে?
০২. এ সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী হিসাবে যারা আছেন তারা ডিজিটাল বলতে ডিজিটাল ফোন ছাড়া আর কিছু বোঝেন কিনা সন্দেহ আছে। বাংলাদেশকে ডিজিটাল করতে কি করতে হবে তা এদের মাথা থেকে কিকরে বের হবে?
০৩. আামাদের মাননীয় প্রধান মন্ত্রী নিজেই কি ডিজিটাল বোঝেন? আমি হলফ করে বলতে পারি বোঝেন না। ডিজিটালের কলেবর ও বাস্তবায়নের পর্যায় গুলো বুঝলে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা কখনোই বলতেন না।
০৪. বর্তমান সময়ে যেসব সরকারী কর্মকর্তা ও কর্মচারী আছেন তাদের প্রায় সবাই কম্পিউটারে ইললিটারেড; যারাওবা একটু আধটু বোঝেন তারাও কম্পিউটার বলতে বোঝেন, এটা একটা গান শোনা ও সিনেমা দেখার যন্ত্র। এদেরকে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী কি করে দেশকে ডিজিটাল করবেন?
০৫. যে দেশে মেধার অভাবে সাধারণ ডিজিটাল ক্রাইম বন্ধ করার জন্য ডিজিটাল সার্ভিস বন্ধ করে দেয়া হয় (ভিওআইপি ঠেকাতে ভিস্যাট ব্যাকাপ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত) সেখানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, বোকার স্বর্গে বাস করা নায়কি?
০৬. দেশে নাই শিতি লোক। শিক্ষিতের হার না বাড়িয়ে আপনি কেমনে ডিজিটাল বাংলাদেশ গড়বেন?
আমার মনে হয় শেখ মুজিব যেমন স্বপ্ন দেখেই যমুনা ব্রীজ বুক করে রেখেছিল, শেখ হাসিনাও তেমন ডিজিটাল বাংলাদেশ বুক করে রাখলো। ১০০০ বছর পর যখন বাংলাদশে ডিজিটাল হবে তখন আওয়ামীলীগ নেতা কর্মীরা বলবে এটা আমাদের জাতির বুবুর স্বপ্ন। তিনি সেদিন ডিজিটাল স্বপ্ন দেখেছিলেন বলেই আজ বাংলাদেশ ডিজিটাল হলো।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।