গ্রাম থেকে এক লোক বেড়াতে এসেছিল ঢাকায়। বেড়ানো শেষে গ্রামে ফেরার সময় বাস স্ট্যান্ডে ভাজা-পোড়া সামনে যা পেয়েছে তাই খেয়েছে। রসনার সব এক্সপেরিমেন্ট শেষে সে বাসে উঠে বসলো। কিন্তু বাসটি কিছুক্ষণ চলার পর তার পেটের ভেতর শুরু হলো ইরাকের আত্মঘাতি হামলা। ট্যারোম ট্যারোম আভ্যন্তরীন যুদ্ধের ডামাডোলে তার পায়ু পথ দিয়ে নির্গত হতে থাকলো মারাত্মক দূর্গন্ধময় গ্যাস। ভ্রদ্রলোকের বসার স্থান ছিল বাসের সামনের দিকে। বলাই বাহুল্য যখন সে মিসাইল গুলো ছাড়ছিল তখন বাতাসে পুরো বাসের জনতা চরম ভাবে আক্রান্ত হচ্ছিল।
সে আক্রমন বাসের জনতা সহ্য করতে না পেরে এক সময় বলল, যে ভাই এ কাজটি করছেন তিনি যদি কাজটি করার আগে দয়া করে আমাদের বলেন তবে আমরা সবাই আমাদের নাকে রুমাল দিতে পারি। আর যদি কথাটি বলতে লজ্জা লাগে তাহলে বলুন পুলিশ, তাতে আমরা বুঝে নেবো যে কি হতে যাচ্ছে।
প্রস্তাবটি ভদ্রলোকের ভাল লাগলো। সে চিন্তা করলেন তার জন্য যখন সবাই কষ্ট পাচ্ছে - - কাজটি করার আগে সবাইকে পুলিশ বলে সাবধান করে দিলেতো কোন ক্ষতি নেই । সে এরপর মিসাইল মারার আগে বললো “সাবধান পুলিশ”। সবাই সাথে সাথে নাকে রুমাল দিলো। এভাবে “সাবধান পুলিশ” বলে একের পর এক চলতে থাকলো তাই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ। কিন্তু বিষয়টি বেশিদুর এগোলো না। হঠাৎ করে ভদ্রলোক বললেন, “সবধান এইবার পুলিশ না ভাই র্যাব, জলদি বাস থামান”। বাসের ভেতর উপস্থিত সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকালো। ভদ্রলোক এবার চিৎকার করে বললো, “ড্রাইভার সাব জলদি বাস থামান, র্যাব আইসে র্যাব”। ড্রাইভার কোন র্যাব দেখতে পেলো না বিধায় সে বাস থামালো না। এসময় এক যাত্রী ভদ্রলোককে জিজ্ঞেস করলো, “র্যাব কি”? ভদ্রলোক করুন সুরে বললো, “পুলিশ যদি বায়ু ত্যাগ হয় তাইলে র্যাবে কি হয় বুঝেন না? এখন বাস থামান, র্যাব কইরা কাপড় নষ্ট হইয়া গেছে ধুইতে হইবো”।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।