তোমাকে নিয়ে আমার কিছু এলোমেলো ভাবনা আজ তেমাকে জানাতে চাই। আজো মনে আছে সেই প্রথম দেখা। দুরন্ত যৌবনের শুরুতে ঘোর লাগা চোখে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন কেমন যেন চমকে গিয়েছিলাম, থমকে চেয়ে থেকেছিলাম কিছুক্ষণ। তারপর আর কি, মনের আয়নায় তোমার ছবি একে প্রতিক্ষণ তাকিয়ে থাকা। এরপর বহমান সময়ের হাত ধরে বৃষ্টিতে ভিজে অভিসার বা রাত জেগে তোমায় ভেবে সকালের সূর্য্যকে স্বাগত জানানো। এভাবে গড়িয়েছে সময়। কালের হাতছানিতে জীবন ডায়রীর পাতায় পাতায় কখন যে ভালবাসার নীল কালিতে লিখে ফেলেছি প্রেমের অগনিত কবিতা তা বুঝিনি। কখন যে মনের গহীনে অতি গোপনে একটি কলি ফুল হয়ে ফুটে ছড়াতে শুরু করেছে সৌরভ জানিনি। আমি কেবল সব ভুলে তোমাকে দেখেছি আর তোমাকেই ভেবেছি। যখন বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালবেসে ফেলেছি, তখন অবাক হয়েছি এই ভেবে যে, তুমি কেমন করে ভালবাসা শেখালে এ কঠিন আমায়? কি করে তুমি মরুর বুকে জাগালে একটি উত্তাল সাগর? কি করে তুমি আমাকে আমার থেকেও এতোবেশি বাসলে ভাল যে, শুকনো বালুর বুকে জাগলো মরুদ্দ্যান, ফুটলো হাজারো ফুল, আসলো প্রজাপতি, রংয়ে রংয়ে বর্ণীল হলো জীবন? যে আমি নিজেই জানিনি আমার আমিকে, সে আমাকে তুমি কি করে আমার চেয়েও বেশি জানলে? আমি অবাক হই যখন দেখি আমার ভাললাগা-নালাগা তুমি আমার আগেই বুঝে ফেলো। কি রং, কি ফুল আমি পছন্দ করি তা আমি তোমাকে বলিনি কখনো কারন, কারন আমি নিজেই জানি না কি আমার প্রিয়। কি খেতে ভালবাসি, কি পরলে আমাকে ভাল লাগবে এটা নিয়ে ভাববার সুযোগ হয়নি কখনো। তুমি কি করে খুঁজে খুঁজে বুঝে নিলে আমার প্রিয় রং, ফুল, খাবার বা প্রিয় পোশাক? আমার থেকেও কি করে তুমি আমাকে বেশি জানলে?
আমিওতো ভালবাসি তোমায়, মন উজাড় করে ভালবাসি, আমিতো আমার জীবনের প্রতিটি মূহুর্তের বিনিময়ে তোমাকে ভালবেসে কাছে পেতে চাই; কিন্তু কই আমিতো তোমার মতো করে তোমাকে চিনতে পারিনা। আমিতো তোমাকে প্রিয় কবিতার মতো মুখস্ত করতে পারিনা। আমিতো তোমার হৃদয় গহীনে, অনুভূতির পত্র-পল্লবে ডুবে খুঁজে পাইনা কোন রং বা স্পন্দন? আমিতো তোমার মুক্ত দীঘির অতল জলে ডুবেছি সারা দিনমান; কই সেখানেতা কোন শ্যাওলা জমা ছাঁয়ার বুকে দেখিনি কোন আলড়ন। তবে কি আমার ভালবাসা দূর্বল? না কি তোমার ভালবাসার গভীরতা অসীম? নাকি তুমি কোন দেবী, যে মানবী হয়ে আছো আমার পাশে, আগলে রেখেছো আমায় সারাক্ষণ? আমি জানি না তোমাকে ভালবাসবো নাকি মনের বেদীতে বসিয়ে পূঁজবো আজীবন? ভাল হয় যদি তুমি বলে দাও।
শুভ হোক তোমার জন্মদিন, ফিরে আসুক বার বার এদিন আর তোমার মনের ফুল্লোলিত চন্দন বনে ভালবাসার জোনাকীরা শুকতারা হয়ে পথ দেখাক আমায়, ভালবাসা শেখাক মরুময় আমাকে, ভালবেসে, পরম মমতায়।
আলোচিত ব্লগ
শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"
মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন
দায়ী কে?

সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৪

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন
টারজান ভিসা

সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়
তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।