পুলিশ করল ইভ টিজিং!
১০ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনারগাঁয়ে পুলিশ সদস্যদের হাতে ইভ টিজিংয়ের শিকার হয়েছেন কয়েকজন তরুণী। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোনারগাঁ থানা পুলিশ আড়াই হাজার উপজেলা থেকে ৫০ জনের একদল পুলিশ সদস্য গত বুধবার সোনারগাঁয়ে নিয়ে আসে বিশেষ অভিযান পরিচালনায় সহায়তার জন্য। তাদেরকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ইউপি ভবনে থাকার ব্যবস্থা করা হয়। গতকাল দুপুরে জৈনপুর গ্রামের ৪-৫ জন তরুণী মেনীখালী নদীতে গোসল করতে গেলে সেখানে অভিযানের জন্য যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন ওই তরুণীদের উদ্দেশে আজেবাজে মন্তব্য করে ও গান গায়। বিষয়টি তরুণীরা তাদের পরিবারকে জানালে তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরে তাদের ওই ব্যারাক থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, 'আমি ঢাকা আছি। বিষয়টি নিয়ে ওসি (তদন্ত) মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন।' ওসি (তদন্ত) মেজবাহ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'অভিযানের জন্য আনা সব পুলিশ সদস্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো কারো বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হয়নি। প্রয়োজন হলে দেব।' তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের নাম প্রকাশে তিনি অস্বীকৃতি জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন