somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার লেখা পড়ুন এবং অনুভূতি প্রকাশ করুন। ধন্যবাদ ।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কাল সারা রাত

লিখেছেন শিপন মোহাম্মদ, ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮


কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি-
দু'চোখের পাতায় পরেনি নিদ্রা দেবীর ছোঁয়া,
সারা রাত কাটিয়েছি এপাশ-ওপাশ করে।
কখনো দাঁড়িয়েছি খোলা জানালার গ্রিল্টাতে মাথা রেখে-
দেখেছি দু'চোখ ভরে, রাতের আকাশে ভেসে থাকা সাদা মেঘ
আর মেঘের দেয়াল ভেঙ্গে ভেসে উঠা আধা কাটা চাঁদ।
কখনো লুকোচুড়ি খেলেছিলো মেঘের সনে
কখনো ভেসেছে, কখনওবা হারিয়েছে মেঘের ছায়ার আড়ালে।
কাল সারা রাত বইছিলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

কুজো বুড়ি

লিখেছেন শিপন মোহাম্মদ, ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯



কুঁজো বুড়ি যায় হেটে যায় নাতনী জামাইর বাড়ি
সঙ্গে তাহার তেলে ভাজা তালের পিঠার হাড়ি।
পিঠার গন্ধে মাছি উড়ে বুড়ির আগে পাছে
বানর সাহেব গন্ধ পেলো বসে শিমুল গাছে।
গন্ধ পেলো হুলু বিড়াল সাথে হালুম মামা
গায়ে তাহার ডোরা কাটা হলুদ বরণ জামা ৷

... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

দুটি ছড়া

লিখেছেন শিপন মোহাম্মদ, ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২

খোকন সোনা

লাল পরী নীল পরী যাচ্ছ কোথায় ছুটে,
একটুখানি ঘুম দিয়ে যাও খোকন সোনার চোখে ৷
দুধ মাখা ভাত খায়না খোকন তোমরা এসে খাও
তার বদলে একটু খানি ঘুম দিয়ে যাও ৷
বড় হলে খোকন হবে মস্ত বড় ডাক্তার,
অসুখ হলে ঔষধ দেবে লাগবেনা ফিস তার ৷
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

পালকি চলে

লিখেছেন শিপন মোহাম্মদ, ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১১

পালকি চলে পালকি চলে;
তপ্ত রোদে গগন তলে
চার বেহারা সুর তুলে যায়
হুন হুনা হুন দুলকি তালে।

পালকি চলে পালকি চলে
জামাই মশাই হাটছে দোলে
লাল টুক টুক বউ ফিরে চায়
দরজা দুটো একটু খুলে।

পালকি চলে পালকি চলে
জোড়াদীঘির মাঠ পেরুলেই
ঐ যে গাঁয়ের পথ দেখা যায়
পা চালিয়ে চল সকলে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৬০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ