কাল সংবাদ দেখার সময় মনে হলো যারা সাংবাদিক হিসেবে ওখানে উপস্থিত ছিলেন তারা কেন প্রশ্ন করলেন না- আপনি রাষ্ট্রদ্রোহীতার মামলা করবেন ভালো কথা কিন্তু আপনি নিজে কি? রাষ্ট্রের রাষ্ট্রিয় বিষয়ের বিরুদ্ধাচারণ যদি রাষ্টদ্রোহীতা হয় তো আপনি তো বড়ো রাষ্ট্রদ্রোহী। একজন রাষ্ট্রদ্রোহী কি আর একজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করতে পারে?
পারে পারে , সবই পারে । কারণ দেশটা যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। সবই যে সম্ভব এখানে! সাকা চৌধুরী এবং তার বাবার ৭১ এ চট্রগ্রামের কীর্তি ইতিহাসে উজ্জল। ইতিহাস স্বাক্ষ্য দেয় ১৯৭১ এ এই দেশেরই বিরোধিতা করেছে পিতা পুত্র। সেই যোগ্য পিতার যোগ্য সন্তান ৩০ লক্ষ শহীদ আর ৩ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত দেশে পুনরায় বহাল তবিয়তে স্থায়ী হয়ে গেলেন! শুধু তাই নয়! ডিসেম্বরে যারা পলায়নরত অবস্থায় ধরা পরলেন মুক্তিবাহিনীর হাতে সেই তারাই দেশের সম্মানী নাগরিক বণে গেলেন! আরো আছে, দেশের ভালো মন্দোর দায়িত্বও নিলেন কাঁধে জনগনের প্রতিনিধি হিসেবে!! এরপরও বলবনা সব সম্ভবের দেশ আমাদের বাংলাদেশ? আর আমার এই কষ্টের হাসি দেব কার দিকে! বলতে পারেন?
সব মানলাম। ধরে নিলাম অনেক ভুল আছে আমাদের, সেই ভুল সংশোধনের জন্য আমরা তো আছি। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকেরা,স্বাধীনতায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল। সেই নাগরিকেরা চুপ কেন তবে? কেন বাংলার সাধারণ নাগরিকেরা সমস্বরে চিৎকার করে বলছেন না- সাকা চৌধুরী, আপনি রাজাকার, আপনি যুদ্ধাপরাধী, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি চুপ থাকুন।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


