somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::: দিল্লি কা লাড্ডু ::: খাইলেও যন্ত্রণা, না খাইলেও যন্ত্রণা!

০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু সব সময় খুব আফসোস করে, সারা জীবনে একটাও সফল প্রেম করতে পারে নাই। কখনো জোড়া লাগে নাই আবার কখনো বেশি দূর আগায় নাই। এ বিষয়ে অবশ্য ওর সব চাইতে বড় অভিযোগ খোদার কাছে। সে অসুন্দর, পকেটে টাকা কম, টাকা থাকলেও মন উদার না হওয়া ছাড়াও খোদা নাকি তাকে মেয়েদের ন্যাকমি সহ্য করার ক্ষমতা দেন নি। কারন, সে দেখেছে, প্রেম প্রেম ভাব নিয়ে কিছুক্ষন কথা বলার পর তার মাথা ধরে যায়, আরও কিছুক্ষন পর হাস-ফাস ভাব লাগে, দম বন্ধ হয়ে আসে। তখন নাকি সে ভদ্রতার খাতিরে ফোন কাটতে পারে না, কারন সে-ই উদ্যোগতা!
তাই কানে হেডফোন লাগিয়ে হ্যা হু করে তাল দিয়ে যায়, আর হাত থাকে কি বোর্ডে। ব্রাউজিংয়ের ফাঁকে তাল দিতে থাকে। কথার খেই হারিয়ে ফেলে।
একটু পর মেয়েটা বলে
- আপনি কি বিজি?
- আরে না! কই? এই একটু নেটে চোখ বুলাই আর কি? তেমন কিছু না!
অতপর পূর্বাপর একই ঘটনার পূণরাবৃত্ত্বি ঘটে চলে। আমার বন্ধুও দোকলা হয় না আর।
তাই সব সময় তার আফসোস, একটা প্রেমিকা নাই। পাশের রিকসায় 'জোড়া' দেখলেই ওর তাই মেজাজ খিচড়ে যায়। আবার তার মন উশখুশ করে, উচাটান দেয়।

কিন্তু যখনই প্রেমিক বন্ধুদের খরচের ফিরিস্তি শোনে, গিফটের ফর্দ দেখে, আর রাত জেগে প্যাচালের গল্প শোনে তার চেহারায় স্বস্তির সুস্পষ্ট ছাপ দেখা যায়!!! বলে ''শালার ভালই আছি, কোন টেনশান নাই, কারো ঝাড়ি নাই, ঝাড়া হাত-পা ব্যাচেলর, যতদিন পারি এই থাকতে চাই। বাসার পছন্দই আমার জন্য ভাল।''

পালিয়ে বা সম্মতিতে যেসব বন্ধু এর মাঝে বিয়ে করে ফেলেছে, বেশির ভাগই আছে মাইনকা চিপায়। সারা মাস পকেট থাকে ফাকা। ধার দেনা কথা হজম করে বউয়ের চাহিদা মেটায়। দোস্তের মা এই দিকে মেয়ে দেখছে। আমার বন্ধু পড়ে গেছে উভয় সংকটে।
বিয়া করবার মনচায় মাগার বিয়ার পর জীবনটা নির্ঘাৎ ফানা হয়ে যাবে!!

রোমান্স কাটতে কয়দিন, মিস্টি মিস্টি প্রেমের কথা, চোখে চোখ, হাতে হাত, কাটতে কয়দিন! তারপর শুরু হবে টেরেম টেরম যুদ্ধ! পিলোফাইট বদলে গিয়ে কদিন পর বউয়ের ছুড়ে দেয়া বেলন বা ফ্রাইপেনে মাথায় আলু দেখা দেবে। অভিমান করে খাওয়া বন্ধের ব্যাপারটা পাল্টে হয়ে যেবে কিচেন স্ট্রাইক, রান্না বন্ধ, ফ্রিজে তালা। প্রেমিক প্রবরও কদিন পর বাসায় ফিরতে শুরু করবে দেরি করে, আগের মত টান লাগে না বুকে। মনে থাকবেনা সিগারেট না খাবার প্রমিজের কথা। হয়ত পাশের কামরার নতুন কলিগের সাথে লান্চটাও বেশি মজাদার লাগা শরু হবে অনেক দিন পর!

দিল্লি কা লাড্ডু; খাইলেও যন্ত্রণা, না খাইলেও যন্ত্রণা!

( এই লিখা আমার ড্রাফটে ছিল ৬/৭ মাস, শেষ করা হয়নাই। আজকে ২/৩ লাইন এদিক ওদিক করে ছেড়ে দিলাম।
উৎসর্গ: মারহুম জামিল সাহেবকে, ৩১ জুলাইর পর বেচারার ফোনে চার্জ আর ব্যলেন্স দুইটার উপরই প্রেসার বেড়ে গেছে!)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৪
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×