somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শক্তি সাশ্রয়ী বাতির কথা

২১ শে মে, ২০০৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যত দিন যাচ্ছে শক্তি সাশ্রয়ী বাতির (Energy Saving Lamp-ESL) প্রতি ক্রমবর্ধমান আগ্রহ লক্ষ করা যাচ্ছে । বিশেষ করে আমাদের মত দেশে যেখানে বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ায় জনগন ত্যক্ত বিরক্ত সেখানে এই শক্তি সাশ্রয়ী বাতি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে ।

শক্তি সাশ্রয়ী বাতি আমাদের সাধারন বাতির তুলনায় ৮০% এরও অধিক শক্তি সাশ্রয়ী। দেখা যাক শক্তি সাশ্রয়ী বাতি আসলে কিভাবে শক্তি সাশ্রয় করে । সাধারন বাতির কর্মপদ্ধতি হচ্ছে মোটামুটি এইরকম যে বিদ্যুত বাতির ফিলামেন্টের ভিতর দিয়ে যখন পজিটিভ থেকে নিগেটিভ এ প্রবাহিত হয় তখন ফিলামেন্টকে উত্তপ্ত করে । ফিলামেন্টকে উত্তপ্ত হয়ে ফোটন বিচ্ছুরন করে । ফোটন কণা ফিলামেন্ট থেকে বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং
আমাদের চারপাশের বিভিন্ন বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় আধাত করে আর আমরা দেখতে পাই ।

void(1);

সাধারন বাতির (Incandescent Lamp) ফোটন জেনারেশনের এই কর্মপদ্ধতিতে প্রচুর তাপজনিত শক্তির অপচয় (Heat loss) ঘটে ।


এবার দেখা যাক শক্তি সাশ্রয়ী বাতি কিভাবে কাজ করে । Incandescent Lamp থেকে এর কর্মপদ্ধতি একেবারেই আলাদা । এখানে বলে রাখা ভাল যে শক্তি সাশ্রয়ী বাতি আর আমাদের ফ্লুরোসেন্ট ল্যম্প (আমরা যাকে টিউব লাইট ;) বলে থাকি) এর মদ্ধে কোন পার্থক্য নাই ।টিউব লাইটের পুরো ব্যবস্থাটিকেই জাষ্ট কমপ্যাক্ট করে ফেলা হয়েছে ব্যাস আর কিছু নয় । টিউব লাইটের লম্বা টিউবটাকে প্যাঁচানো হয়েছে । আর সাথে যে ব্যালাষ্ট থাকে তাকেও কমপ্যাক্ট করে প্যাচানো টিউবের গোড়াতে স্থান করে দেয়া হয়েছে ।

void(1);

এজন্য শক্তি সাশ্রয়ী বাতিকে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যম্পও (Compact fluorescent Lamp -CFL) বলা হয়ে থাকে । অনেকে অতি উৎসাহের বশে টিউব লাইটকে রিপ্লেস করার কথা থাকেন । অনেকে অতি উৎসাহের বশে সস্তা চাইনিজ CFL কিনেও প্রতারিত হয় আর সেই সাথে CFL সম্বন্ধে বিরূপ অভিজ্ঞতা লাভ করে ।

Incandescent Lamp এ পজিটিভ আর নিগেটিভ টার্মিনালকে পরিবাহক ফিলামেন্ট দ্বারা সংযুক্ত করা হয় আর CFL এ টিউবের দুই প্রান্তে দুইটা আলাদা ফিলামেন্ট থাকে । ফিলামেন্ট দুইটা Incandescent Lamp এর মত সংযুক্ত থাকে না । টিউবের মাঝখানটাতে নিষ্কিয় গ্যাস ভরা থাকে ।

CFL এর ব্যালাষ্ট ৫০ Hertz এর বিদ্যুতকে ৪৫ KHertz এ পরিনত করে । এত উচ্চ ফ্রিকোয়েন্সি তখন নিষ্কিয় গ্যাস এর বাধা অতিক্রম করে অপর প্রান্তের নিগেটিভ টার্মিনালে বিদ্যুত প্রবাহিত হয় । প্রবাহিত হওয়ার সময় তা নিষ্কিয় গ্যাসকে উত্তপ্ত করে । পরে টিউবের ভেতরের সারফেস এর ফসফর প্রলেপ থেকে ফোটন বিচ্ছুরিত হয় ।

void(1);

CFL এ কোন তাপজনিত শক্তির অপচয় হয় না । একটা ১০০ ওযাটের সাধারন বাতি যেখানে ৯৫/৯৬ ওয়াট বিদ্যুত নিয়ে ৯০০-১০০০ লুমেন আলো দেয় সেখানে ২৩ ওযাটের CFL ১৯-২০ ওয়াট বিদ্যুত নিয়ে ১০০০-১২০০ লুমেন আলো দেয় । আমাদের দেশের সব Incandescent Lamp কে যদি CFL দিয়ে রিপ্লেস করা হয় তাহলে ৪০০-৫০০ মেগাওয়াট বিদ্যুত বাঁচানো সম্ভব । এমনকি ৪০০-৫০০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপনে যে খরচ হবে তার চেয়ে কম খরচ করেই সরকার বিনামূল্যে শক্তি সাশ্রয়ী বাতি জনগনকে দিতে পারে । খুব সম্ভবত বিশ্বব্যংকের অর্থায়নে সরকার এরকম একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে ।
আর আমাদের কর্তব্য হচ্ছে অমাদের বাসায় বিশেষত রান্নাঘর , বাথরূমে CFL ব্যবহার নিশ্চিত করা ।

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×