প্রথমে পরিচিত একটি গল্প দিয়ে শুরু করি,............
এক বনে এক সিংহ বাস করত, সিংহের যখন খাবারের চাহিদা হত,তখন সে বনের ভিতরে শিকার করত । এতে করে বনের সব প্রণীদের মধ্য একটা আতঙ্ক কাজ করত যে , তারা যে কোন সময় সিংহের শিকারে পরিনত হতে পারে । এবং প্রাণ হারাবার ভয় থাকে ।
এখন মূল কথায় আসা যাক....................
রাজনৈতিক দলের টানা পড়নের ফলে দল গুলো হরতাল অবরধের মত কমসূচী দিচ্ছে । আর যখন সাধারন মানুষ জীবিকার জন্য ঘর থেকে বের হচ্ছে , তখন তারা আগুনে পুড়ে মরছে , আর যারা মরছে না তারা মরার মত জীবিত থাকছে । আর যারা রাস্তায় বের হয়ে পুড়ছেও না , মরছেও না, তাদের মনের অবস্থা সেই বনের প্রাণীদের মত ।
আপনারা আমদের কে বঝার চেষ্টা টুকু করেন । আর আপনারা না কি আমাদের জন্য রাজনীতি করেন ? যদি আমাদের জন্যই রাজনীতি করে থাকেন তাহলে আমরা বলছি, এমন রাজনীতি আমরা চাই না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




