somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান শুনি না

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার গান, মুভ্যি ইত্যাদি নিয়ে ব্লগে বেশ বড় সড় একটা বিতর্কে পড়ে গিয়েছিলাম। তাই গান সম্পর্কে আমার তৎকালীন চিন্তাভাবনা ভালোই পরিচিত পেয়েছিল। এবার তাই আরেকটা ডিসক্লেইমার ব্লগ লিখছি, কারণ এ সম্পর্কে আমার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস বদলে গিয়েছে।

আমি আর গান শুনি না। (গান বলতে এখানে বাদ্যযন্ত্র সহ যে কোন গান বুঝাচ্ছি, যদিও বাদ্যযন্ত্র ছাড়া গানও আর শোনা হয় না... সময়ের অভাব বা ইচ্ছার অভাবে, জীবনে ফাঁকা জায়গার অভাবে! সুরওয়ালা কিছু শোনা হলে একমাত্র কুরআন তেলওয়াতই শোনা হয়।)

মোটামোটি ক্লাস সেভেন এইট থেকে আমি নচিকেতা, সুমন, অঞ্জন আর রবীন্দ্র সংগীতের হাত ধরে গানের জগতের যেই স্বাদ পেয়েছিলাম, সেটা আমাকে বুদ করে রাখতো, সেখান থেকে কখনও বের হতে চাই, তাও ভাবি নি। আমার হার্ড ড্রাইভে গানের সংখ্যা হাজার ছাড়াতো তো অবশ্যই, সিডিতেও ইনভেস্ট করেছি প্রচুর। গান শুনতাম, গাইতাম, শোনাতাম। সুন্দর কোন গানের সন্ধান পেলে সেটা আমাকে ঘন্টার পর ঘন্টা মাতিয়ে রাখতো, নতুন কোন সুরের ভাঁজ আবিষ্কার করতাম, অকারণ মন খারাপ করতাম।

গানের জাস্টিফিকেশন আমার কাছে ছিল এরকম--'এতে কোন ক্ষতি নেই'। হিসেবের ধরণটা একটু বদলিয়েছে গত দুই এক বছরে। এখন জিজ্ঞাসা করার চেষ্টা করি, 'এতে কি কোন লাভ আছে?' প্রথম এই প্রশ্নটা যেদিন করেছি, সেদিন গান আটকে গিয়েছে। রোজার সময় অপ্রয়োজনীয় কাজ কাটছাট করতে গিয়েই তাই গান লিস্টের বাইরে চলে গিয়েছিল। ব্যাপারটা খুব সহজাত ভাবে এসেছে, যেটা আমাকে অবাক করেছে। গান যে আমার কি ছিল, সেটা আমি জানি বলেই অবাক করেছে! তারপর আর গান টানে নি, গান মিস করি না। স্বস্তি বোধ করি, ব্যক্তিগত জীবনের এমন একটা প্র্যাকটিস যেটা আসলে অন্য কাউকে এফেক্ট করবে না, স্রেফ আমার নিজের ভালো লাগা খারাপ লাগাকে এফেক্ট করতো, সেখানে বিতর্ক (আপনার আমার বিতর্ক না, শরীয়তের বিতর্ক, যেখানে পরকালীন ব্যপার স্যপার জড়িত) থেকে সরে আসতে পেরেছি বলে। তারপর নতুন ল্যাপটপে কোন গান নেই নি, আইপডও গানমুক্ত। বছর দেড়েক হবে মনে হয়।

গান সম্পর্কিত ফতোয়া সম্বন্ধে নতুন কিছুই পড়ি নি, কারণ এই ব্যাপারে আমার পড়াশোনা খারাপ ছিল না। এতটুকু বুঝতাম, এটা ভীষণ রকমের বিতর্কিত এটা এলাকা। কিন্তু যেটা বুঝতাম না, সেটা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক করার অধিকার আমার নেই, ব্লগে যাদের সাথে বিতর্ক হয়েছিল, তাদেরও নেই। এটা নিয়ে ওভাবে মত প্রকাশ করে বিতর্ক করায় তাই আমি লজ্জিত। আগের পোস্টটা তাই ড্রাফটে চলে গিয়েছে। কারও এ সম্পর্কিত ফতোয়া জানার দরকার হলে অসংখ্য আলেম আছেন চারিদিকে। এ ব্যাপারে কারও উপর কোন নির্দেশনা আমি চাপিয়ে দিতে রাজি নই!

এই পোস্টটা লেখা প্রয়োজন মনে হয়েছে, কারণ, আমি চাই না আমার ব্লগ পড়ে যে গান শুনতে চাইতো না ধর্মীয় কারণে, সেও নিজের প্র্যাকটিস বদলে ফেলে। আমার ওগুলো স্রেফ ব্লগ ছিল, ওয়েব লগ, আমার তাৎক্ষনিক চিন্তাভাবনার লগ, জ্ঞানের অলংঘনীয় উৎস নয়।
১৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×