আজ ১০ ই মে।বিশ্ব মা-দিবস। ফেইসবুকে সবার ও্য়াল, নিউজ ফিড, স্ট্যাটাসগুলো ভরে উঠেছে মা-কেন্দ্রিক নানা রকম ছবি ও আবেগময় কথাবার্তা্য়।আমার এক বন্ধু ফে্ইসবুকে লিখেছে,"আমার মা, আমার পৃথিবী",আরেকজন লিখেছে, "মাম,ইউ আর গ্রেট"। আরেক পাবলিক ফে্ইসবুকে রীতিমতো "মা মা" বলো কান্না-কাটি শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের কত জনের মা ফেইসবুক বা ইন্টারনেট ব্যবহার করে?যদি হিসাব করতে যাই, তাহল ১% ও হবে না। তাই, এইসব লেখা অর্থহীন, কারন আমাদের মা রা এইসব দেখছেন না। প্রকৃতপক্ষে অনলাইনে বা ফেইসবুকে মা কে ভালবাসি বলে যতই মুখে খই ফুটাই না কেন, এটা শো অফ(Show Off) ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে ৯০% ছেলে মেয়েই মা-কে ঘরের কাজে সাহায্য করা দূরে থাক,পানি খেয়ে পানির গ্লাসটা পর্যন্ত ঠিক জায়গায় রাখি না এব্ং মায়ের ঠিকমতো খবর পর্যন্ত নেই না, সারাদিন অনলা্ইন ও ফে্ইসবুকে গার্লফ্রেন্ড ও বন্ধুদের খবর নেই। মা-কে যদি এতই ভালবাসেন তাহলে ফেইসবুকে এইসব মা-কেন্দ্রিক মিথ্যা কাহিনী বাদ দিয়ে মা-কে ঘরের কাজে সাহায্য করুন,তার খবর নিন, তার সাথে সময় কাটান,যে সব কাজ করলে তিনি খুশি হন, সেই সব কাজ করুন,তার কষ্ট দূর করার চেষ্টা করুন।তাহলেই মা-দিবস সা্র্থক হবে।পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালবাসা।
মা
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।