বাংলাদেশের সব মা-বাবাকেই বলছি।হ্যাঁ,আপনাদেরকেই বলছি।আপনার ছেলে বা মেয়েটি যখন ভাল রেজাল্ট করে, ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় বা ভাল চাকরি পায় তখন আপনারা যেমন তাকে সর্মথন বা উৎসাহ দিয়ে যান ঠিক তেমনি তার সবচেয়ে বেশি উৎসাহ বা সর্মথনের প্রয়োজন হয় তার দুঃসময়ে।কিন্তু দুঃখের বিষয় এই যে,আপনার ছেলে বা মেয়েটি যখন জি.পি.এ ৫ পেতে ব্যর্থ হয়, ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পায় বা ভাল চাকরি পেতে ব্যর্থ হয়ে বেকারত্বের অসীম অন্ধকারে ডুবে যায়,অধিকাংশ ক্ষেএে এই সময়গুলোতে তারা আপনাদের সমর্থন পাওয়া দূরে থাক,বরং ক্রমাগত অন্যের সাথে তুলনা, সমালোচনা,নিন্দা, গালমন্দ বা তিরস্কার,নিজেদের আকাশচুম্বী প্রত্যাশার ভার আপনারা আপনাদের সন্তানদের উপর চাপিয়ে দেন।অধিকাংশ ক্ষেএেই মা-বাবারা সন্তানদের মন-মানসিকতা বুঝতে ব্যর্থ হন বা বুঝতে চান না।আপনারা ধরেই নিয়েছেন, আপনার সন্তান ভাল রেজাল্ট করবে,ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে ,ডাক্তার, ইন্জিনিয়ার ,ব্যাংকার বা বি.সি.এস ক্যাডার হবে।তারা যখন আপনার ইচ্ছা পূরনে ব্যর্থ হয়, তখন তাদের উপর শুরু হয় মানসিক নির্যাতন। কিন্তু একবারও ভেবে দেখেছেন, আপনার সন্তান কি হতে চায়? পৃথিবীর সবার মেধা সমান নয়, সবাই সবকিছু চেষ্টা করলেও হতে পারে না। অনেক তরুন বা তরুনী এই প্রত্যাশার ভার সইতে না পেরে আত্নহত্যার মত ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। অথচ সন্তানদের এই দুঃসময়ে মা-বাবার একটু সমর্থন,উৎসাহ, আদর বা ভালবাসা তাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। জীবনের কঠিন সময়ে যে ছেলে বা মেয়ে তার মা-বাবার কাছ থেকে সমর্থন,পাশে থাকার নিশ্চয়তা,অনুপ্রেরণা,ভালবাসা এবং সঠিক দিক-নির্দেশনা পায়, আমি বিশ্বাস করি জীবনের যে কোন বাধাঁই সে অতিক্রম করতে পারবে।আপনার সন্তান যা হতে চাই,যে বিষয় পড়তে তাদের ভাল লাগে,তারা যেভাবে ক্যারিয়ার গড়তে চাই- সে ব্যাপারে তাদের উৎসাহ দিন এবং গঠনমূলক পরামর্শ দিন।ফলে ভাল রেজাল্ট করতে না পারা, ডাক্তার, ইন্জিনিয়ার ,ব্যাংকার বা বি.সি.এস ক্যাডার হতে না পারার জন্য যাকে এ সমাজ ব্যর্থদের কাতারে ফেলে দিয়েছিল,আপনার সে ছেলে বা মেয়েটিই হয়ত একদিন আরেকজন সাকিব আল-হাসান,হূমায়ূন আহমেদ,বেগম রোকেয়া, প্রীতিলতা, মুসা ইব্রাহিম বা ডঃ মুঃ ইউনুসের মতো সমাজে বড় মানুষ হয়ে আপনাদেরকেই সম্মানিত করবে সমাজের কাছে।
বাংলাদেশের সব মা-বাবাকেই বলছি
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।