দেশে কাজ থাকলে কেউ কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে কিংবা মৃত্যু ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দেয় না।বাংলাদেশের চাকরির বাজার এখন অস্থির।লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আজ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার তরুণ নিজেদের শেষ সম্বলটুকু দালালের হাতে দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু আসলেই কি তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে? জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দিতে গিয়ে অনেকে সাগরে, মরুভূমিতে বা জঙ্গলে ধুঁকে ধুঁকে মরছে। আর যারা বেঁচে আছে তারা বিভিন্ন দেশে ফেরারি আসামি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।হয়তো এক জীবনে তাদের মা-বাবা বা প্রিয় মানুষের মুখটি আর দেখা হবে না।এছাড়া ও বাংলাদেশের প্রচুর শিক্ষিত তরুণ বিশ্বের বিভিন্ন দেশে পেট্রল পাম্প, দোকান এবং বিভিন্ন রেস্টুরেন্টে শত কষ্ট সহ্য করে ও কাজ করে যাচ্ছে।স্বাধীনতার ৪০ বছর পরে ও জাতি হিসেবে আমরা পরাধীন রয়ে গেলাম। দেশের তরুণদের মুখে প্রায়ই শোনা যায়, বাংলাদেশে কোন ভবিষ্যৎ নাই, সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাব। এখন সরকারের দায়িত্ব দেশে চাকরির বাজার সৃষ্টি করা এবং কর্মসংস্থান বাড়ানো।এজন্য দেশে বিনিয়োগ বাড়াতে হবে এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাহলে ভারত, চীন,জাপান,জার্মানি,আমেরিকা,ইংল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাবে।ফলে বিশ্বের নামকরা কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে উৎসাহী হবে। তাহলে হয়ত দেশের বেকারত্ব কিছুটা হলে ও কমতে পারে। সরকারের অবশ্যই এ বিষয়ে কাজ করা উচিত। সিঙ্গাপুর যদি ‘‘জেলেদের গ্রাম’’ থেকে আজ বিশ্বের সেরা মেগা-সিটি এবং পুঁজি বিনিয়োগের জন্য বিশ্বের সেরা দেশগুলোর একটি হতে পারে, বাংলাদেশ কেন পারবে না????
বেকারত্ব এবং বাংলাদেশ
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।