আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ দেখতাম আর আতকে উঠতাম আহ আজকেও দেখি খবরের কাগজে খুন এর ঘটনা আছে আর বিরক্তিতে চোখ কুচকে উঠত। এখন আর আমার দুই চারটা খুনের ঘটনার খবরে চিত্ত বৈকল্য ঘটে না। বিশ্বাস করেন দুই চারটা খুন, হত্য্ ধর্ষন এখন আমাদের কাছে মামুলী ব্যাপার। আল্লাহর কাছে শোকর করি যাক আজকে মাত্র তিনটা খুন হয়েছে বা দুইটা ধর্ষন হয়েছে। কোন ব্যাপারই না। র্নিদ্বিধায় সকালের নাস্তায় মনোসংযোগ করি।
বিএনপির অফিসে নাকি দশটি ককটেল পাওয়া গেছে পুলিশের ভাষ্য মতে। কোন ব্যাপারই মনে হয় না। ভাগ্যিস গ্রেনেড পাওয়া যায় নি। দুই একটা ল্যান্ড মাইন থাকলেও নাহয় বুজা যেত। ছ্যা ছ্যা আট দশটা ককটেল এইগুলো কোন ব্যাপার? ভাইরে যে দেশে আছি সেখানে ককটেল কোন ব্যাপারই না।
কি লজ্জা কি লজ্জা ওদিকে আবার কেউ কেউ বলতে শুরু করছে এইগুলো নাকি সব সাজানো ঘটনা। বিশ্বাস করেন ভাই বোনেরা আমি বিএনপির চামচা না, এগুলো সব আমাদের জাতীয় দৈনিক গুলাতে প্রাকাশ পেয়েছে। সব পেপারের খবর। কি বললেন? আমি এত বড় বলদ যে পেপারের খবর বিশ্বাস করে বসে আছি? হ্যা তা আপনি আমাকে বলদ বলতেই পারেন না হলে কিভাবে খবরের কাগজের কথা বিশ্বাস করব। এখন আমকে বলেন কার কথা বিশ্বাস করব আপনার কথা?
বিএনপি কি বলছে? সাদেক হোসেন ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের বলতে থাকেন, ‘সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে দরজা ভেঙে আমাদের আটক করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ আরে ভাই সরকারই যদি নিয়ম নীতির তোয়াক্কা না করে তা হলে কোনটা নিয়ম নীতি? আমি একটু নিয়মের সংজ্ঞা জানতে চাই।
কি হল? কি হল? বিএনপি জনগনের কল্যানে ৩ দিন হরতাল দিল। আরে ভাই তালিয়া তালিয়া। এই রকম জনমুখী বিরোধী দল আমি কোথায় পাব? দুনিয়ার দুই চারটা দেশ ঘোরা ফেরার অভিজ্ঞতা আল্লাহর ইচ্ছায় হয়েছে। পৃথিবীর কোথাও দেখিনি জনগনের কল্যান কামনায় বিরোধী দল এত তৎপর। মুহুর্তের মধ্যে হরতাল। হরতাল কি? মানে অর্থনীতির মুখে ঝাটা মেরে তিন দিন সব বন্ধ। স্কুল কালেজ হাসপাতাল। মানে আপনার কোন আত্মীয় যদি মরনাপন্ন হয় তবেও তাকে কিন্তু হাসপাতালে নিবেন না। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যর দাম আকাশ ছোয়া। এগুলো কিন্তু বিরোধীদল করছে জনগনের মঙ্গল কামনায়। তাই ভাই আমি হরতালের বিপক্ষে কোন কথা বলব না। আর ইদানিং শুধু সামুতেই দেখছি যুদ্ধাপরাধী বিচার আন্দোলন। সরকার আর বিরোধীদল কিন্তু তাদের খেলা নিয়ে মশগুল।
কি নিয়ে এই অবস্থা? না ব্যাপার হয়েছিল রাজাকারের বিচার চাইতে যেয়ে। রাজাকারের বিচার চাইতে যেয়ে আজকে ১০০ র ওপর নিরিহ মানূষ মারা যায় সরকারের বদন্যতায়। আর অভিযোগ ওঠে বিরোধীদল রাজাকারদের প্রশ্রয় দিচ্ছে। যখন রাজাকারদের বিচার চাওয়া হয়েছিল দল মত নির্বিশেষে দেশের ৯০% মানুষ একমত হয়েছিল। সেখানে যদি বিরোধী নেতারা এর প্রশ্রয় দিয়েই থাকে আমার কথা হল দেশোদ্রোহিতার অভিযোগে কেন বিএনপির বিচার করা হলনা? কেন বিএনপি কে মিছিল মিটিং করার অনুমতি দেয়া হল? আমার স্বল্প বুদ্বিতে আসছে না।
এই তিনদিনের হরতালে আরো কিছু মানুষ মারা যাবে আপনিও যেমন জানেন আমিও জানি, সরকার, বিরোধীদল সবাই জানে। জেনে শুনেও আপনি কিছু বলছেন না কেন? রাজাকারদের বিচার চাই কিন্তু তার আগে বিচার চাই যারা আমাদের নিয়ে এই পুতুল খেলা খেলছে।
নারায়নগঞ্জের ছেলেটা কি যেন নাম ত্বকি, ইমতিয়াজের ভাই ( মাফ করবেন কে মারা গেল কে গেল না সে নিয়ে আমি খুব বেশী চিন্তিত না, আমি ভাবি আমার পরিবারের কথা) এরা যে মারা গেল এ নিয়ে শুরু হয়েছে মাদারীর খেলা (কাকে কাকে যেন দোষারোপ করা হচ্ছে, রাজাকারদের না, এখানেও আমাদের বিখ্যাত রাজনিতী)। কি বিশ্বাস হয়না দেখুন না গত কয়দিনের পত্রিকা গুলো। কার কথা আপনি বিশ্বাস করবেন? আমি খালি ভাবি আমার বাবা যেন নিরাপদে হরতালের মধ্যে বের হয়ে ঘরে ফেরে। আমি ভাবি কালকে চাল ডাল যেন আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।
কোথায় গেল আজকে বাঙ্গালী জাতির ঐক্য যে ঐক্যে সবাই এক হয়েছিল রাজাকারের বিচারের দাবীতে। রাজাকার রা কিন্তু মুচকি মুচকি হাসছে। কয়টা রাজাকার মরছে? মরছে দেশ প্রেমিক বিএনপি আর আওয়ামীলীগের নিরিহ কর্মীরা। কেন? তারা নিজেরাও বোধ হ্য় জানে না। কিন্তু আমি জানি কতিপয় নেতা নামধারী দানবদের আবারও ক্ষমতায় নিতে।
আর পারিনা ভাই।কোন দেশে আছি যেখানে নিজের আর কুত্তার জীবনরে সমান মনে হয়। যত দিন নিজের জীবন দিতে না পারব দু হাত তুলে মোনাজাত করব পরম করুনাময়ের কাছে তুমি ওদের ওপর গযব নাজিল কর। আল্লাহ্ তুমি সর্বউত্তম ফয়সালার মালিক। আমার এ লেখা কি আমাকে রাস্ট্রোদ্রোহী বলবে?
আর শুনুন, খুব বেশী দিন আগের কথা না আপনাদের দুঃশাষনে অতিষ্ট হয়ে এদেশ জনগনের আশা ভরসার শেষ আশ্রয় স্থল সেনাবাহিনী কিন্তু ১/১১ তে দেখিয়ে দিয়েছিল কি করতে পারে। কে কি মনে করবেন জানি না আমি কিন্তু খুশি ছিলাম। এই যদি হয় গনতন্ত্র তবে এই গনতন্ত্র আমি চাই না। মনে রাখবেন আমরা সাধারন জনগন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আবারো কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদের রক্ষা করবে। এখন ও সময় আছে ভাল হোন না হলে ক্যান্টনমেন্ট কিন্তু দূরে না। আর আবারো বলছি আল্লাহ্ তুমি সর্বউত্তম ফয়সালার মালিক।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




