somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএনজি অটোরিক্সা- আরেকটি তিক্ত অভিজ্ঞতা

১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিএনজি অটোরিক্সা নিয়ে কারোরই অভিযোগের শেষ নেই। তারা তাদের পছন্দের জায়গা ছাড়া যান না। তাদের সর্বনিম্ন ভাড়া ১০০ টাকা। তারপরও সরকার মিটারে তাদের ভাড়া আবার বাড়িয়েছে। (আশা করি এ পদক্ষেপ তাদের সর্বনিম্ন ভাড়ার পরিমাণ দ্বিগুণ করতে ভূমিকা রাখবে।) যাই হোক, আজকে লিখছি অন্য এক অভিজ্ঞতা নিয়ে। সেটাই বলি।

গত কিছুমাস ধরে দেখছি মহামান্য সিএনজিচালকরা প্যাসেঞ্জারসিটের দুপাশে দরজা বসিয়েছে। (খাঁচা বলাই ভালো) দুই একটি বাদে সবগুলোরই ছিটকিনি আবার সামনের দিকে। মানে যাত্রী না, চালক খুলতে পারবে। এরকম উদ্ভট একটা ব্যাপার নিয়ে কারোরই যেন মাথাব্যাথা নেই। যাই হোক সামনে ছিটকিনি রাখার ‘উপকারিতা’ বুঝলাম কয়েকদিন আগে।

সেদিন এক আত্মীয়ের জরুরী সার্জারীর জন্য বেশকিছু টাকা নিয়ে বের হলাম সকাল ৭টার দিকে। হাতে বেশি সময় ছিল না তাই একটা সিএনজি ডাক দিলাম। মোহাম্মদপুর থেকে মিরপুর ১ যেতে ব্যাটা চাইল ১৫০ টাকা। মাথায় আগুন ধরে গেল। কিছু না বলে হাঁটা শুরু করলাম। একটু পর ব্যাটা পেছন থেকে এসে বলে- ‘১০০ টাকায় যাইবেন?’ আমি বললাম- ‘৮০’ চালক লোকটা বলল- ‘উঠেন’। তখনই আসলে সন্দেহ হওয়া উচিত ছিল। তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে কিছু মনে হয়নি। ওঠার পর খেয়াল করলাম তার ছিটকিনি যথারীতি সামনের দিকে। শুধু তাই না, ছিটকিনি লাগানোর পর সে আবার একটা রশি দিয়ে বেঁধে দিল। আমি প্রশ্ন করলাম এটা আবার কেন। ব্যাটা কোন উত্তর দিল না। যাই হোক, টেকনিক্যালের সামনে এসে একটা নির্জন স্থানে তার ইঞ্জিনে সমস্যা দেখা দিল (তার ভাষ্যমতে)। সে নেমে পেছনদিকে চলে গেল। কাছে বেশকিছু টাকা ছিল। তাই মনে সন্দেহের সাথে সাথে দুশ্চিন্তাও উঁকি দিল। ৩/৪ মিনিট পার হয়ে গেলে আমি পর্দার মাঝে যে আধাস্বচ্ছ অংশটুকু আছে সেদিক দিয়ে দেখার চেষ্টা করলাম। আবছাভাবে দেখলাম সম্মানিত সিএনজিচালক ইঞ্জিন না দেখে মোবাইলে কার সাথে যেন উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন! আমি উচ্চস্বরে দেরি হবে কিনা জানতে চাইলে সে বলে এই তো হয়ে গেছে। কিন্তু তার মোবাইল লুকিয়ে ফেলা আর চোরের মত হাবভাব দেখে সন্দেহ আরও ঘনীভূত হল। আমি ‘খাঁচা’র ফাঁকফোকর দিয়ে আঙ্গুল ঢুকিয়ে কোনরকমে রশিটা খোলার চেষ্টা করতে থাকলাম আর নিজেকে মনে মনে গালি দিতে থাকলাম এতো সকালবেলা সিএনজিতে ওঠার জন্য। যাই হোক, অবশেষে রশির বাঁধনটা খুলতে পারলাম। তারপর কোনরকমে একটা আঙ্গুল দিয়ে খোঁচাতে খোঁচাতে ছিটকিনিটা খুলে বের হয়ে আসলাম। পেছনে গিয়ে দেখি ব্যাটা মুখে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে; কানে মোবাইল। আমাকে দেখে হকচকিয়ে গেল। হয়তো ভাবছিল তার ছিনতাইকারী সঙ্গীরা আসার আগে আমি বের হলাম কি করে। সময় না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও বদমাশটার কোন ব্যবস্থা করতে পারলাম না। একটা খালি রিকশা দেখে ডাক দিয়ে যেই মোবাইলে লাইসেন্স নম্বরটা সেভ করতে যাব, তখনই দেখলাম ব্যাটা সাঁ করে তার ‘নষ্ট’ অটোরিক্সা নিয়ে চলে গেল……..কোন ভাড়া না নিয়েই……………………………….
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৮
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ইবনে রুশদ

লিখেছেন রাজীব নুর, ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭



''অজ্ঞতা থেকে ভীতি তৈরি হয়,
ভীতি ঘৃণার সৃষ্টি করে আর ঘৃণা থেকে আসে হিংস্রতা। এটাই নিয়ম।''

– ইবনে রুশদ

ইবনে রুশদ হলেন একজন মুসলিম লেখক।
তিনি আরবী ভাষায় লিখতেন। তার... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×