somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

?????কেন?????

০১ লা জুন, ২০১৫ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাগতিক নিয়মগুলো প্রকৃতি হতে উদ্ভুত।
যা সবসময় মেনে নিতে হয়। এর কোনটি আপনি কখনও বদলাতে পারবেন না অথবা পরিপূর্ণ ব্যাখ্যা, স্থায়ীভাবে দাড় করাতে পারবেন না। যদি সাধারন দৃষ্টিকোণ হতে ব্যপারটা বুঝাতে চাই, তাহলে কিছুটা এরকম আপনি কখনও দিন শেষে সূর্যকে পশ্চিমাকাশে অস্তমিত হবার জায়গায় তাকে আবার পূর্ব দিকে উদিত হতে দেখবেন না, আবার রাতের পর আবার রাত হতে দেখবেন না। এখন যদি আপনি উইশ করেন, আপনি সূর্যকে (পশ্চিম-উত্তর-দক্ষিন) দিক দিয়ে উঠতে দেখবেন তাহলে নিশ্চিত জেনে রাখুন এই উইশ পূরণ হবার নয়! (যদি মহাকাশে যান তাহলে কথা আলাদা)..!! কেন এমন হয়??
কেন দিনের পর দিন হল? কেন চাঁদ সূর্য থেকে আলো নিল? কেন তারা আকাশে উঠল? কেন অন্ধকার এর রঙ কালো হল?
কেনই বা পানির রঙ বর্ণহীন হল? কেনই বা আপনার ক্ষুধা লাগে? কেনই বা আপনাকে টয়লেটে যেতে হয়........ডট...ডট...ডট....
আগেই বলেছি জাগতিক নিয়মের কোন ব্যাখা হয় না। ব্যাখা যদি হয়ও তা জানার জন্য আপনি আপনার সময় নষ্ট করতে চাইবেন না। আপনি ওগুলো নিয়ে ভাবতে অভ্যস্ত না।
আপনি এ জগতে আসেন, ধর্মানুযায়ী আপনার নাম ঠিক হয়,হাটাচলা শেখেন, কথা বলতে শেখেন, কাঁঠাল কে কাঁঠাল, আমকে আম, লিচুকে লিচু...লাল রঙকে লাল, সাদা রঙকে সাদা, নীল রঙকে নীল,মানুষককে মানুষ, বলতে শেখেন..আপনি প্রশ্ন করেন না, কেন কাঁঠালকে আম বলা যাবেনা বা আমকে কাঁঠাল বলা যাবেনা? কেন লালকে নীল আর নীলকে লাল বলা যাবেনা?? কেনইবা পঞ্চইন্দ্রিয় সম্পন্ন প্রানীগুলোকে মানুষ বলতে হবে?? তারপর, আপনাকে ধর্মীয়জ্ঞান দেয়া হয়। যদি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ঘরে জন্মান তাহলে কিভাবে ভাল রোজগার করবেন, নিজের নতুন সংসার করবেন (এবং সেখানেও একটা বা কয়েকটা বাচ্চা পয়দা করে তাদেরকেও আমকে আম আর লালকে রঙকে লাল বলতে শেখানোর চেষ্টা করে যাবেন। আর আপনার বাচ্চাটিও সেটা মেনে নেবে।) এর জন্য ভাল প্রফেশন ঠিক করার জন্য আপনাকে প্রস্তুত করা হবে আর যদি হতদরিদ্রের ঘরে জন্মান তাহলে লাল রঙ, নীল রঙ, আম, কাঠাল চেনার আগেই নির্মম বাস্তবতার মুখোমুখি হয়ে, জীবনসংগ্রাম এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর এভাবে চলতেই থাকবে, আপনি বা আমি কখনও এই নিয়ম পরিবর্তনের চিন্তা কল্পনায়-ই আনতে চাইবনা। কারন, কেউই অন্যকারও মুখে নিজের সন্তান অথবা নিজেকে "পাগল" শুনতে পছন্দ করবেন না। আপনি যদি প্রকৃতির নিয়মের বিপরীতে একসেকেন্ডও পথ চলার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি "অস্বাভাবিক" বলে গন্য হবেন...!!
মোটকথা আপনি মানতে বাধ্য। প্রকৃতির নিয়মের বিপরীতে চলার কোন যোগ্যতায় আপনার নেই...!!
প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা সে চেপে রাখতে বাধ্য। হাজারও চেষ্টার পরও সে তার ঘটনা কারো কাছে প্রকাশ করতে পারেনা..!! হোক সে ঘটনা পাপে পূর্ণ বা সওয়াবে পরিপূর্ন।প্রকৃতি সেটা আপনার মাঝেই বন্দী করে রাখতে বাধ্য করবে...
বাদ দিন উদ্ভট চিন্তাধারা। সবসময় "কেন" এর উত্তরের আশা করাও বৃথা, জাগতিক নিয়ম মেনে নিলেই আপনি ঠিক থাকবেন না নিলে বিপাকে পড়বেন.....!!
এতক্ষণে চিরায়িত প্রশ্নটি আপনার মাথায় চলে আসার কথা যদি না আসে তাহলে প্রশ্নটি আপনার জন্য। বলুন তো, "ডিম আগে না মুরগী আগে??"
আর হ্যা, বাতাসের মধ্যে থেকে কেউই চিন্তা করেনা বাতাসটা আসছে কোনদিক থেকে.....:-P :-P :-

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×