১.
শিবির সন্দেহে অমুক গ্রেফতার, তমুক গ্রেফতার।
এদিকে শিবিরের ব্যানার হাতে যখন প্রকাশ্যে মিছিল করে, তখন কোন শিবির চোখে পড়ে না?
বালের পলিটিক্স *দাইতেছো তোমরা? আচ্ছা, *দাইতে থাকো।
২.
উত্তরায় না গিয়ে অবিলম্বে সংসদ ভবন ঘেরাও করা হোক। জামাত শিবির নিষিদ্ধ না করা পর্যন্ত।
৩.
দেশে নাকি একটা মানবাধিকার সংস্থা রয়েছে। তারা নাকি আবার কিসব মানবাধিকার পুরস্কার-টুরুস্কার দিয়ে থাকে। রাজাকারদের ফাঁসি চাই শিরোনামের রাজনৈতিক রঙ্গমঞ্চের রঙ্গ চলাকালে দেশের সংখ্যালঘুদের সংখ্যা আরো লঘু করে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার পর এবার মানবাধিকার পুরস্কার পেলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী।
৯০ ভাগ মুসলমানের দেশে মানবাধিকার কথাটাই হাস্যকার। হওয়া উচিত ছিল "ইসলামাধিকার পুরস্কার"।
আসেন জাতীয় সংগীতটা নতুন করে লিখি-
আমার ইসলাম বাংলা আমি তোমার ভালোবাসি...
৪.
আমরা যখন "একটা দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর" টাইপের স্লোগান দিতে দিতে গলা ভাইঙা ফেলাই তখন শিবির মুখ টিপে হাসে। ওরা জানে- বার্কিং ডগ সেলডম বাইট!
তাইতো ওরা যখন বাস্তবে আমাদের ধরে ধরে জবাই করে তখন স্পিকটি নট
৫.
৯০% মুসলমানদের দেশে আবার ইসলাম অবমাননা হয় কী করে! দু-চারজন নাস্তিকদের কিছু সমালোচনা আর কুটুক্তিতে ধর্ম আল্লা নবীর কিছুই হয় না, কোন অবমাননাই হয় না। অবমাননা করে তারা যারা বলে অবমাননা হইছে। অবমাননা হয় তখন যখন কেউ বলে অবমাননা হইছে। অবমাননা হয় তখন যখন কেউ ধর্মরে নিজের স্বার্থের জন্য যেমন খুশি তেমন সাজায়, তেমন ভাবে ব্যবহার করে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



