হতাশার দিন সামনে
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জোট সরকার পদত্যাগ করার পরের সেই বিভৎস সময়ের কথা মনে করে দেখুন। মানুষের জীবনের ন্যুনতম নিরাপত্তাও ছিল না। সবখানে দলবাজী। আজ এ জোট করে কাল সে সেই জোট করে। কোন উপদেষ্টাকে কারো পছন্দ হয় না। এই খুনাখুনি বন্ধ করতেই কিন্তু ১১ জানুয়ারী বর্তমান সরকার ক্ষমতা নেয়। গত কিছুদিন ধরে কি খবরের কাগজ কি ব্লগ সব জায়গায় শুধু সরকারের নিন্দা শুনছি। সবাই ১১ জানুয়ারীর দায় এরওর ঘাড়ে চাপাচ্ছেন। যেনো এটা কোন অপরাধ ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের বা সেনাবাহিনির। তারেক রহমান মুক্ত হবার পর থেকে আমি এবং আমার মতো আরো অনেকে আতঙ্কিত। তবে সেটা বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবার সম্ভাবনা দেখে। তথাকথিত গণতন্ত্রের অরাজকতা দেশকে ১৬ বছরে যে অন্ধকূপে নামিয়ে এনেছে বর্তমান সরকার সেখানে খানিক আলো জ্বেলেছিলেন। হাসিনা খালেদা জলিল তারেকরা সেই আলো মুহুর্তের মধ্যে নিভিয়ে ফেলবেন।
আমি এখন আর কোন কিছু আগের মতো করে দেখি না। গণতন্ত্রের মোহ অনেক দেখানো হয়েছে মানুষকে। কোন ব্যবস্থা দিয়ে কাজ চলতে থাকলে তখন তাকে পাল্টাতে গেলে সঙ্কট বাড়ে। আমি সহজ বুদ্ধিতে বুঝি এদেশের গরীব দু:খী মানুষ দুবেলা দুমুঠো খেতে পেয়েছে সেনাশাসনের সময়। অফিস আদালতে কাজের পরিবেশ সেনা শাসন ছাড়া আসেই না। গণতন্ত্র তো দেখলো মানুষ অনেকদিন। দেখা গেলো যে জিনিসটা আমাদের জন্য না। গণতন্ত্র কার্যকর হতে ভালো ইকোনমি লাগে। গণতন্ত্র দিয়ে উন্নয়ন হয় না। পৃথিবীর ইতিহাসে কোথাও গণতন্ত্র দিয়ে উন্নয়ন হয় নি। যেসব বুদ্ধিজিবিরা বলেন গণতন্ত্র উন্নয়নের শর্ত তারা অসৎ।
এখন নতুন করে আবার কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা কে জানে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন