somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল্লীকবি

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি. এ. ক্লাশের পাঠ্য বইয়ে একটি কবিতা ছাপা হয়েছে। যিনি কবিতাটি লিখেছেন তিনি নিজেই তখন বি. এ. ক্লাশের ছাত্র। চিন্তা করে দেখুন, শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন - কবিতার ওমক শব্দ দিয়ে কবি বুঝাতে চেয়েছে...। আর এই কবিতার যিনি কবি তিনি স্বয়ং ছাত্র হয়ে শুনছেন কবি কি বুঝাতে চেয়েছেন। অবিশ্বাস্য হলেও উদাহরণটা সত্য। বি. এ. ক্লাশের সেই ছাত্রের কবিতাটির নাম ”কবর”। আর কবির নাম, জসীমউদ্দীন মোল্লা। আমাদের পল্লীকবি জসীমউদ্দীন। কবি যখন এই কবিতা লিখেন তখন তার বয়স মাত্র বাইশ। কবর কবিতায় দাদা তার একমাত্র বংশধর নাতির কাছে তুলে ধরেছেন কিভাবে তার পরিবারের কে কে মারা গেল। এই এক কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলেন তখনকার শিক্ষিত সমাজ। আর সেই শিক্ষিত সমাজে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেনের মত গগনস্পর্সী মহামানবেরা। দীনেশচন্দ্র সেন কবর কবিতা পড়ে জসীমউদ্দীনকে বলেছিলেন, তোমার কবিতা পড়ে আমি কেঁদেছি। আর্থিকভাবে অসচ্ছল এই নবীন কবিকে তখন দীনেশচন্দ্র সেন ৭০ টাকা মাসিক বৃত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল্লীগান সংগ্রাহক হিসাবে নিয়োগ দেন। ”কল্লোল” সম্পাদক দীনেশরঞ্জন দাসের কাছে কবি জসীমউদ্দীন সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুর কৌতুহল প্রকাশ করেন। কবি তখন ঠাকুরবাড়ী যান দেখা করতে। খুব আড্ডা হয় কবি আর অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে। অবনীন্দ্রনাথের দেখানো একটা নক্সীকাঁথা দেখেই কবির মাথায় নক্সীকাঁথার মাঠ লেখার চিন্তা আসে।

১৯০৩ সালের ১লা জানুয়ারী কবি জন্মগ্রহন করেন তার নানার বাড়ীতে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। বাবার বাড়ী একই জেলার গোবিন্দপুর। বাবার নাম আনসারউদ্দীন মোল্লা। তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন। মায়ের নাম আমিনা খাতুন। তবে কবির মায়ের ডাকনামটি ছিল বেশ আদুরে, রাঙাছুট। কবি ফরিদপুর জিলা স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন ১৯২১ সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং এম. এ. পাশ করেন যথাক্রমে ১৯২৯ ও ১৯৩১ সালে। ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রভাষক হিসাবে যোগ দেন।

রবীন্দ্রনাথের ভক্ত হয়েও ঐ সময়ে নিজস্ব একটা ধারা তৈরী করেছিলেন কবি। গ্রামের মানুষের কথা এত সুন্দর করে এর আগে কেউ বলেনি। এই দুইটি লাইন পড়লেই বুঝা যায় কবি গ্রামের মানুষকে কিভাগে দেখতেন - ”আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায় / যে লেখে বেদনা বে-বুঝ বাঁশীতে কেমনে দেখাব তায়?”। সারা জীবন কবি বে-বুঝ বাঁশীতে যারা ব্যথা ঢেলে দেয় তাদের কথা লিখেছেন।

কবি এক জীবনে কয়েক হাজার পল্লীগান সংগ্রহ করেছেন। গ্রাম বাংলার সমস্ত সুধার বিন্দু সংগ্রহ করে করে তিনি গড়েছেন রসের এক অনবদ্য ধারা। বাংলা সাহিত্যে কবি জসীমউদ্দীনকে কারো সাথে তুলনা করা চলেনা। কারন রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সবাই ছিলেন প্রধানত শিক্ষিত মানুষের কবি। আর জসীমউদ্দীন হলেন মাটির মানুষের কবি। এমন কবির কথা বলতে গেলে বলতে হয় জসীমউদ্দীনই একমাত্র কবি। তার তুলনা তিনি স্বয়ং নিজে।

গরীব আসমানীকে দেখে লিখেছিলেন - আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও/ রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। সেই আসমানী মারা গেলেন কিছুদিন আগে। কবির কবিতার সেই আসমানী মৃত্যুর সময়ও এমন গরীবই ছিলেন। আজ ১৩ই মার্চ কবি দেহ ত্যাগ করেন। কবি লিখেছিলেন ”আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর”। কবি, তোমাকেতো আমরা আপন করেছি, তাহলে আমাদেরকে আরো কতটা আপন করতে তুমি কাঁদিয়া বেড়াচ্ছো!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×