somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Seminar on "CODEC & COMPRESSION"

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্তের একটা মিল আছেই রে ভাই।
হৃদয় কিন্তু হৃৎপিন্ডে থাকে না, হৃদয় থাকে মস্তিস্কে। ঠিক তেমনি রক্তের বৈশিষ্ঠও হয়ত রক্তে থাকে না, থাকে হয়ত অন্য কোথাও। কিন্তু থাকে।
-০-
আমার বড় আব্বা মক্তবের মৌলভী ছিলেন, দাদা ছিলেন মাদ্রাসার শিক্ষক। বাবা ছিলেন স্কুল শিক্ষক। আমিও মাঝেসাঝে এম.বি এর ক্লাশ নেই খন্ডকালীন শিক্ষক হিসাবে। চার পুরুষ ধরে জ্ঞান বিতরণ করছি :) ।
-০-
মিডিয়া লাইনে আমার মেন্টর হলেন তৌফিক ভাই, ইটিভিতে আমার বস ছিলেন। তিনি একাত্তর টেলিভিশনের ব্রডকাষ্টের ডাইরেক্টর এখন।

গত কিছুদিন আগে তিনি টেলিভিশনের ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে অডিও ভিজুয়াল আর্টস এ একটা সেমিনারে বক্তা হিসাবে ছিলেন। গুরুকে দেখে শিষ্যের দায়িত্ব হলো, তাঁর পদাঙ্ক অনুসরণ করা। আর এই কারনেই নিজেও বক্তা হিসাবে যাচ্ছি জানুয়ারীর ৩ তারিখে সেখানে।

যে টপিকের উপর কথা বলবো তা হলো কোডেক এবং কম্প্রেশান। আসলে ঘটনা কঠিন কিছু না, সবাই তা জানেন। শুধু জানা কথাগুলোকে একটু গুছিয়ে একত্রে করার একটা চেষ্টা করবো মাত্র।

যা দেখি, যা শুনি তা যে দেখা আর শুনার পর শেষ হয়ে যায় না তা আমরা বুঝতে পেরেছি মাত্র কিছু দিন হলো। মানুষ অডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার তৈরী করে তা সম্ভব করেছেন। কিন্তু দিন যত যাচ্ছে ততই এই সহজ ঘটনাগুলো একটু জটিল হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য। কারন নিত্য নতুন নতুন চাহিদার কারেন আবিষ্কারগুলো হয়ে যাচ্ছে জটিল। যে যন্ত্র চালাতে যত সহজ তার পেছনের উদ্ভবনী পরিশ্রম, কৌশল ততই জটিল। আমরা প‌্যান্টে, ব্যাগে যে জিপার ব্যবহার করি। তা প্রায় এক যুগেরও বেশী সময়ের সাধনার ফসল!

যাই হোক, অডিও ভিজুয়াল একাডেমি যেখানে যাচ্ছি তারাতো একটা প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান চালাতে গেলেতো টাকা লাগে। কারন তাদের বিল্ডিং ভাড়া আছে, ইলেক্ট্রিসিটি এমপ্লয়ী সেলারী আছে। আর এই কারনেই হয়ত এই আড্ডাতে যেতে হলে সামান্য কিছু টাকা তারা চার্জ করেছে। তবে বক্তার এখানে কোন সংশ্লিষ্টতা নেই।

ভার্সিটিতে গিয়ে লেকচার দেই। টাকা দিয়েইতো ছেলেপেলেরা ক্লাশ করতে আসে। কিন্তু বিনিময়ে একটা সার্টিফিকেট পায়। আমি অডিও ভিজুয়াল আর্টসকে অনুরোধ করেছি যেন এমন একটা কিছু সেমিনারে আসা মানুষজনদেরকেও দেয়া হয়। আর যারা সেমিনারে আসবেন তাদেরকে অনুরোধ করবো - বিষয়টাকে একটা প্রফেশনাল পিকনিক হিসাবে নিন। পিকনিকে গেলেতো টুকটাক চাঁদা দিতেই হয়, হয় কি না বলেন!

একটা ফাও জোকস বলে শেষ করি।
পিকনিক হবে, বন্ধুরা সবাই কে কী দিবে তা বলছে। কেউ মুরগী, কেউ চাওল, কেউ গাড়ী ইত্যাদি। কিন্তু কিপ্টা বন্ধুটা চুপচাপ। তাকে একজন জিজ্ঞাসা করলো
- কি রে তুই কী আনবি?
সে একটু কাচুমাচু করে বল্লো
- আমার ছোট ভাইরে নিয়ে আসবো।
-০-
এই বক্তা আপনাদের দোয়া ও ভালোবাসা প্রর্থী।
-০-

এইটা হইলো অডিও ভিজুয়াল একাডেমির প্রমোশনাল টেক্সট
Academy of Visual Arts (AVA) going to arrange 2nd Seminar on "CODEC & COMPRESSION" Our keynote speaker Mr. Jahangir Arun, Head of IT Boishakhi Television . If you like to join please register yourself before 01st January 2015. No spot registration . Call for registration 01556-335540.
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×