- ভাই কেমন আছেন?
- জ্বী ভালো।
- বাসার সবাই ভালো?
..
..
- জ্বী ভালো, কিছু বলবেন?
- ব্যস্ত নাকি?
- খুব বেশী ব্যস্ত না, তবে এর চাইতে কম ব্যস্তা সাধারণত থাকা হয় না, কি বলবেন বলেন।
- নাহ থাক পরে ফোন দিবো নে।
- আরে ভই চট করে বলে ফেলেন তো, কাজের কথা বলতে টাইম লাগে না। এতক্ষণে বলে ফেলতে পারতেন
- নাহ থাক পরে ফোন দিবো।
এমন আকাজের ফোন প্রায়ই পাই। এবং আতঙ্কে থাকি, কখন আবার ব্যস্ততার সময় কল দিয়ে বসবে। পরের কথা নাইবা বললাম, ঘরের মানুষই বলেন, আমার নাকি ব্যবহার খারাপ। কতক্ষণ ভালো ব্যবহার করে থাকা যায়? কতক্ষণ!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


