পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার অতীত ভূলে আমাদের সামনে তাকাতে বলেছেন । দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য ইহা অতিব গুরুত্বপূর্ণ বলে হয়তো উনি মনে করেন।
কিন্তু আমরা কিভাবে ভুলতে পারি ৯ মাসের পাক বর্বরতার কথা । কিভাবে ভুলতে পারি ২৫ শে মার্চ ঘুমন্ত মানুষকে যেভাবে পশুর মতো গুলি করে হত্যা করা হয়েছে ,সেই বরবরতার কথা ।স্বামীর সামনে তার স্ত্রীকে ,ভাইয়ের সামনে তার বোনকে ,বাবার সামনে তার মেয়েকে যেভাবে পাক বাহিনী ধর্ষণ করেছে তা কি ভুলে যাওয়া সম্ভব। মায়ের কোল থেকে তার আদরের সন্তান কে ছিনিয়ে নিয়ে তারা হত্যা করেছে , বয়সের ভারে নূয্য যে মানুষ তাকেও বেনয়েড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে ,নারীদের গনিমতের মাল হিসাবে তাদের ক্যাম্পে রেখে নির্যাতন করা হয়েছে , ক্যাম্পে আটক মুক্তিযোদ্ধাদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে ,কারো বিভিন্ন অঙ্গহানি করা হয়েছে,শুধু তাই নয় মৃত্যু যন্ত্রণায় কাতর কেউ যখন পানির জন্য ছটফট করছিল তাকে খেতে দেয়া হয়েছিল মুত্র, সেসব ঘটনা কি ভুলে যাওয়া সম্ভব । তাদের জন্য আমাদের সবুজ বাংলা এক ভাগারে পরিণত হয়েছিল,মানুষ হয়েছিল শিয়াল ,কুকুর,শকুনের খাবার, সেই ঘটনাকি ভুলে যাওয়া সম্ভব। যদি তা ভুলে যাই তাহলে অস্বীকার করা হবে ৩০ লক্ষ শহীদের , ২ লক্ষ মা বোনদের আত্মত্যাগের কথা ,অপমান করা হবে সব বীরযোদ্ধাদের বীরত্বকে,অপমান করা হবে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে।
মাননীয় মন্ত্রী দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের অতীত ভুলে যেতে বলেছেন । আজ স্বাধীনতার ৪০ বছর পর আমরা মনে করি সব ক্ষেত্রে না হোক ক্ষেত্রে আমরা তাদের চেয়েও অনেক সফলতা অর্জন করেছি । আজ তাদের হাত ধরে অতীত ভুলে নতুন করে সফলতা অর্জনের কোনও ইচ্ছে অন্তত এই তরুন প্রজন্মের নেই। দরকার নেই আমাদের এই বন্ধুত্ত্বের ,আমরা তাদের থেকে অনেক ভাল আছি।
শুভ,সিলেট
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।