somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ আয়োজন: কিছু ঈদের রেসিপি

২৮ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাসির রেজালা
উপকরণ
১. খাসির মাংস ১ কেজি,
২. কাঁচালঙ্কা ১৪-১৫টি,
৩. পেঁয়াজ ৩০০ গ্রাম (অর্ধেক বাটা, অর্ধেক কুচি),
৪. ঘি-তেল আধ কাপ,
৫. আদা বাটা ২ চা চামচ,
৬. রসুনবাটা ১ চা চামচ,
৭. টক দই ৪ টেবিল চামচ,
৮. লাললঙ্কা বাটা ১ চা চামচ,
৯. জিরা বাটা ১ চা চামচ,
১০. লবণ আন্দাজমতো,
১১. এলাচ ৪/৫টি,
১২. দারচিনি ৪/৫ টুকরো,
১৩. তেজপাতা ৩টি,
১৪. জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, গোলমরিচ পরিমাণমতো।

প্রণালী:
খাসির মাংস মাঝারি সাইজেরটুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলে ঝরিয়ে নিন।
পেঁয়াজ কুচি ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মেখে ১ ঘন্টা ঢেকে রাখুন।
এবার গরম ঘি-তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক বেরেস্তা তেল ঝরিয়ে তুলে রাখুন।বাকি বেরেস্তায় মসলা মাখা মাংস ছেড়ে ভালো করে নেড়ে নিন।
১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে কষাতে থাকুন।
মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে একবার নেড়ে ১৪-১৫টি কাঁচালঙ্কা দিয়ে অল্প
আঁচে ১২-১৫ মিনিট রেখে দিন।ঢাকনা তুলে দেখুন মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা।মাংস সেদ্ধ হলে এবং তেল উপরে উঠে এলে তুলে রাখা বেরেস্তা মাংসের উপর ছড়িয়ে দিয়ে আঁচ বন্ধ করে পরিবেশন করুন।


ঈদ স্পেশাল বিফ পাই রেসিপি

উপকরনঃ

গরুর মাংসের কিমা ১ পাউন্ড
আলু কিউব করে কাটা ৫ টি
পিঁয়াজ কিউব করে কাটা ১টি
পনির কুচি ১ কাপ
মাখন
ধনিয়া
লবন

যেভাবে করবেনঃ
আলু সিদ্ধ করে লবন ও ধনিয়া গুঁড়া মেখে ভর্তা করুন।ওভেনে ৩৫০ ফা তাপ দিন।ফ্রায়িং প্যান এ পিঁয়াজ,মাংসের কিমা বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।ওভেন ডিশ এ এই মিশ্রণটি ছড়িয়ে তার উপর আলু ও পরে creamed corn দিন।সবশেষে পনির কুচি,মাখন ছিটিয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন।


মাটন চপ

উপকরণ :

ছাগলের পাজরের টুকরা ৮ টা
ছোট পেঁয়াজ কুচি ১/৪ কাপ
রসুনের কোয়া ১০
টক দই ১/২ কাপ
লবন স্বাদমত
হলুদ ১/৪ চা চামচ
পেঁয়াজ কুচি ১ টা বড়
কারি পাতা কয়েকটা

মসলার গুড়া :

গোলমরিচ ২ চা চামচ
ধনে ২ চা চামচ
ফেনেল ১ চা চামচ
এলাচ ৪
দারুচিনি ১ ইঞ্চি

প্রণালী :

মসলার গুড়ার সব উপকরণ একটি spice grinder এ দিয়ে মসলার গুড়া করে নিন |
food processor এ রসুনের কোয়া পেঁয়াজ কুচি, মসলার গুড়া আর দই দিয়ে মেরিনেটের ঘন মিশ্রণ তৈরী করুন |
পাজরের টুকরা পরিস্কার করে pressure cooker এ দিন এবং তার উপর মেরিনেটের মিশ্রণ দিন |
লবন ও হলুদ দিয়ে ভালো করে মেশান এবং ৩০ মিনিটের জন্য মেরিনেট করুন |
পাজরের টুকরো গুলো অল্প আঁচে pressure cook করুন |
ঠান্ডা হলে টুকরো গুলো বের করে নিন এবং pressure cooker কে আবার চুলায় নিয়ে ভেতরে যে তরল আছে তাকে আরো ঘন ঝোল করুন |
একটি pan এ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজুন |
এতে কারি পাতা দিন ও বাদামী করে ভাজুন |
এখন পাজরের টুকরো গুলো দিন এবং সবদিকে বাদামী করে ভাজুন |
এখন ঘন ঝোল টুকরোগুলোর উপর দিয়ে দিন যাতে টুকরোগুলো পুরোপুরি আবৃত হয় |
চুলা বন্ধ করে দিন যখন টুকরোগুলো পুরোপুরি আবৃত হয়ে যাবে ঝোল দ্বারা |

বিফ সাসলিক

উপকরণ:
হাড় ছাড়া গরুরপেছনের রানের মাংস ১ কেজি, লবণ ২ থেকে আড়াই চা-চামচ, চিনি ২ চা-চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচের একটু বেশি, গোলমরিচের ফাঁকি আধা চা-চামচ, আদা বাটা দেড় চা-চামচ, রসুন বাটা দেড় চা-চামচ, মরিচের গুঁড়া দেড় চা-চামচ, দই আধা
কাপ, অয়েস্টার সস আড়াই টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, টমেটো বাটা আধা কাপ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, গরমমশলা টেলে ফাঁকি করা দেড় চা-চামচ, জায়ফল টেলে ফাঁকি করা সিকি চামচ, জয়ত্রী টেলে ফাঁকি করা আধা চা-চামচ, লবঙ্গ টেলে গুঁড়া করা সিকি চা-চামচ, টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম পরিমাণ মতো, লম্বা বা মাঝারি কাঠি পরিমাণ অনুযায়ী (২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন)।

প্রণালি:
মাংস ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে পাটায় হালকা ছেঁচে নিন। বাটিতে আধা কাপ তেলের সঙ্গে টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম ছাড়া অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে ১২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। দুই ঘণ্টা বাইরে মেরিনেটের পর ১০ ঘণ্টা ফ্রিজে রাখুন। ক্যাপসিকাম ও টমেটো ধুয়ে বিচি ফেলে চৌকো করে কেটে নিন। পেঁয়াজ ছিলে ধুয়ে লম্বায় চার ভাগ করুন। এবারে একেকটি করে কাঠি নিয়ে প্রথমে মাংসের একটি টুকরো, তারপর টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম গেঁথে এভাবে পরপর আরও একবার গেঁথে শেষে আরও একটি মাংসের টুকরো গাঁথুন। ননস্টিক ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ করে সরষের তেল দিয়ে চারটি করে কাঠি একবারে দিয়ে মৃদু আঁচে রাখুন। ঢেকে দেবেন। মাঝেমধ্যে ঢাকনা খুলে কাঠি ঘুরিয়েদেবেন। মাংস টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম থেকে পানি ছাড়বে। সেদ্ধ হয়ে পানি টেনে হালকা লাল হলে নামিয়ে একটি ট্রেতে রাখুন। সব কটি ভাজা হয়ে গেলে আগুনে ঝলসে নিন। একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে। একটি প্লেটে সাজিয়ে সালাদ বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।




পুনশ্চঃ ব্লগের সাইটে সমস্যা হচ্ছে তাই ছবি সাথে দিতে পারি নাই
ছবিসহ পেতে ফেসবুকের এখানে যেতে পারেন।

অথবা,ভিন্ন ধর্মী কিছু রেসিপি পেতেএই সাইটে যেতে পারেন
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×