শতধারায় উৎসারিত এক নদী
সাগরে মেশার জন্য বেগবান হয়
অথচ আবেগে আছড়ে পড়ার আগেই
মাঝরাস্তায় তাকে ফিরে আসতে হয়।
উৎসমুখে ফিরে;
লজ্জায়, বেদনায়, অপমানে, হতাশায়----
তার স্বচ্ছ জল কাল হয়।
নিজস্বতা হারিয়ে,
বালিয়াড়িতে আটকে যায় সেই নদী।
তবুও তুমি ছুঁয়ে যাও বারবার।
আর নদী----
ছুটে যেতে না পেরে
বেঁচে থাকার যুদ্ধে পরাজিত হয় বারবার।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


