somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সীমান্ত প্রধান
যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

মায়ের চোখ ভুল করতে পারে না

২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বৈদেশেতে গিয়া গো কারো ব্যাটা মারা গেলে, পাড়াপড়শি না জানিলেও জানে তারই মায়ও রে মাঝি—’। অমিয় সত্য এই গানটির বাণী। কেন না, মায়ের সাথেই একমাত্র সন্তানের নাড়ির সম্পর্ক। যে মা দশ মাস দশদিন গর্ভে ধারণ করেন। যে মা হাজার কষ্ট সহ্য করে পৃথিবীর আলো বাতাসে বড় করে তোলেন প্রিয় সন্তানটিকে। সে সন্তাটি যদি দুখ-কষ্টে থাকে—তা কী মা বুঝবেন না?

সন্তারে আপদ-বিপদ সামগ্রিক বিষয়ই সবার আগে মা আচ্ করতে পারেন। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। তাই তো এই মায়ের ‘এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া দিলেও শোধ হবে না’ উল্লেখ করে বহু আগেই গান হয়েছিলো। গান তো বলছি আমরা। কিন্তু এটাই তো সত্য। মায়ের ঋণ কখনোই কোনো সন্তান শোধাতে পারে না, এটা সম্ভবও না।

১৩ মাস আগে হারিয়ে যাওয় সাব্বিরের সন্ধানে ব্যাকুল মা সেলিনা আক্তার। ইন্দোনেশিয়ার আচেহ দ্বীপে উদ্ধার হওয়া সাগরভাসীদের সঙ্গে একটি ছবিতে তিনি খুঁজে পেয়েছেন তার ছেলে সাব্বিরকে! সাগরভাসীদের মাঝে দেখা ছেলেটির সাথে সাব্বিরকে অন্য কেউ মেলাতে না পারলেও মা ঠিকই পেরেছেন। দাবীও করছেন পাগলিনি মা—এটাই তার হারিয়ে যাওয়া ছেলে সাব্বির।

তিনি জোর গলায়ই বলছেন—‘আমি নির্দ্বিধায় বলতে পারি ও আমার ছেলে। ২৪ বছর ১ মাস ওকে দেখেছি, ওকে পেটে ধরেছি, আমি চিনবো না’? ছবিটি দেখিয়ে তিনি সবাইকেই বলছিলেন—‘ও এভাবেই ঘরে শুয়ে থাকতো।’

প্রায় ১৩ মাস আগে সেন্টমার্টিন দ্বীপে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তার ছেলে ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাব্বির হাসান। তাকে দেখা গেছে সম্প্রতি ইন্দোনেশিয়ার আচেহ দ্বীপে উদ্ধার হওয়া সাগরভাসীদের সঙ্গে। এমন দাবি তার মা ও বাবার। পরিবারেরর বক্তব্যের সমর্থনে সাব্বিরের বন্ধুরা উদ্ধারকৃত অভিবাসীদের ছবির সঙ্গে সাব্বিরের ছবি মিলিয়ে ফেসবুকসহ সামাজিকমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তবে সব ছবি সাব্বিরের নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ফেসবুকে তিনি লেখেন—'আমি সাব্বিরের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, লুঙ্গি পরা ঘুমন্ত যে ব্যক্তির ছবি ছাপা হয়েছে সেটিই সাব্বিরের, কালো শার্ট পরা ব্যক্তিটি নয়। অনুগ্রহ করে কালো শার্ট পরা ব্যক্তির ছবি প্রচার করবেন না। আমাদের কর্মকর্তা আগামীকাল সকালে আচেহতে ওই ছবি নিয়ে তার খোঁজ করবেন’।

ছেলেহারা সন্তানের যন্ত্রণা একজন মায়ের চেয়ে ভালো আর কেউ বলতে পারেন না। তবে ছেলে হারানো যন্ত্রণা অন্যরা পুরোপুরি অনুধাবন করতে না পারলেও কিছুটা হলেও অন্যরা পারেন। তবে এটুকো কথা বলা যেতে পারে ছবিতে সাব্বিরের অস্তিত্ব খুঁজে পাওয়া প্রসঙ্গে—‘মায়ের চোখ ভুল করতে পারে না’। তাই কাল বিলম্বিত না করে সাব্বিরসহ সকল সাগরভাসীদের উদ্ধার করা হোক। ফিরিয়ে দেয়া হোক তাদেদরকে তাদের মা-বাবা, সন্তান ও স্বজনদের কাছে।

উল্লেখ্য সাব্বিরের সঙ্গে সেদিন তার বন্ধু উদয়ও নিখোঁজ হয়। সেসময় সাগরে তাদের আরও চার বন্ধুর লাশ মেলে। কিন্তু অনেক চেষ্টার পরও সন্ধান মেলেনি সাব্বির ও উদয়ের। দীর্ঘ সময় পর সাগরভাসীদের সঙ্গে ‘সাব্বিরের ছবি’ সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাকে দেখতে পাওয়ার দাবি করেন মা সেলিনা আক্তার।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×