যুদ্ধাপরাধী বলতে বিট্রেনিকা খোলার দরকার নেই, যুদ্ধাপরাধী মানে হলো একটি দেশের মু্ক্তযুদ্ধ/স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা............যে হেতু যুদ্ধ হয় একটি রাষ্ট্রের বিরুদ্ধে অরেকটি রাষ্ট্রের তাই এই অপরাধকে বলা হয় যুদ্ধাপরাধ। পূর্ব পাকিস্তানের মুক্তির জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হয়েছিল ১৯৭১ সালে। আর এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল জামাতে ইসলামী বাংলাদেশ, বর্তমান নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী(বাজাই); ইসলামী ছাত্র সংঘ বর্তমান নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ বেশ কয়েকটি ইসলামী দল। রাজাকার আল বদর, আল শামসসহ বিভিন্ন বাহিনী গড়ে তুলে মুক্তিযোদ্ধাদের হত্যা খুন, ধরিয়ে দেয়া, লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা, অগণিত মা বোনকে ধর্ষণ এবং পাক বাহিনীর হাতে তুলে দেয়া, অগ্নি সংযোগসহ লুটপাটের পাশাপাশি সারাদেশে পাকিস্তানের পক্ষে মতাদর্শ প্রচারে অজশ্র সভা সেমিনার করেছিল জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ(শিবির)। মুক্তিকামী বাঙ্গলী স্লোগান দিয়েছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা" আর এই ঘাতক দালালরা স্লোগান দিয়েছিল তোমার আমার ঠিকানা মক্কা আর মদিনা"। পাকিস্তান ভেঙ্গে গেলে ইসলাম থাকবে না ইত্যাদি। ইসলামের নামে সেদিনের এই স্লোগান তুলে ধরে যেসব কর্মকান্ড করেছে তার প্রমাণ অন্য কোথাও নয় খোদ জামাতের পত্রিকা দৈনিক সংগ্রামে " ফলাও করে ছাপা হয়েছে। জামাত শিবির যারা করে তারে দয়া করে সংগ্রাম পত্রিকার সেই কপিগুলো। ফলে কে বলল আর বলল তাতে কিছু যায় আসেনা। সংগ্রাম পত্রিকায় ছবিসহ ছাপানো কথা গুলোই এই মীরজাফর- যুদ্ধাপরাধীদের বিচারের যথেষ্ট নয়? জামাত নেতাদের কথা চোরের মার বড় গলা ছাড়া আর কি হতে পারে? আর বিচারের বিষয়টি সরকারের অন্তরিকতার আর প্রয়োজনের উপর নির্ভর করবে।কারণ সরকার ভোটের হিসাব আর ক্ষমতার হালুয়া রুটি খেতে চায় তাই এই বিচার করছে না। কিন্তু বিষয়টি জিইয়ে রাখতে না পারলে মু্ক্তি যুদ্ধ মু্ক্তিযুদ্ধ খেলা খেলিয়ে পাবলিককে আটকে রাখবে কি ভাবে? ফলে দিনবদলের কথার মাতম ছুটিয়ে হৈ চৈ তৈরীর যতই করুক সরকারের নিজস্ব হিসাবটাই এখানে মূখ্য..............বাকী সব রাজনীতির মাঠ গরমের লীলা খেলা। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে নিপীড়িত ও গণমানুষের পক্ষের রাজনৈতিক দল ছাড়া সম্ভব না এই যুদ্ধাপরাধীদের বিচার করা। তাই প্রকৃত শক্তির হাতকে শক্তিশালী করতে হবে এবং যতদিন না হয় ততদিন অপেক্ষায় থাকতে হবে। এর বাইরে হতাশ হওয়া ছাড়া গতি নেই...........আর হতাশা ভাল কিছু দেয় না বরং ভালটুকুর আশা ভরসাকে নষ্ট করে দেয়........
যুদ্ধাপরাধীদের বিচারের হালহকিকত এবং বর্তমান সরকার....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।