somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ টি অপ্রিয় সত্য--(১)রাষ্ট্র কখনো উচ্চশিক্ষা বাধ্যতামূলক করেনা (২)উচ্চশিক্ষা সবার জন্য নয় (৩) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি+ভ্যাট প্রতিবছর নির্দিষ্ট স্কেলে বেশি করে বাড়ানো উচিত।

২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ টি অপ্রিয় সত্য--

(১)রাষ্ট্র কখনো উচ্চশিক্ষা বাধ্যতামূলক করেনা (২)উচ্চশিক্ষা সবার জন্য নয় (৩) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি+ভ্যাট প্রতিবছর নির্দিষ্ট স্কেলে বেশি করে বাড়ানো উচিত।

কথা তিনটি অত্যন্ত কাঠখোট্টা হলেও,, প্রতিটি বক্তব্যের সত্যতা নিরুপনে নিন্মে আমার বক্তব্য তুলে ধরা হলো---

(১)রাষ্ট্র কখনো উচ্চশিক্ষা বাধ্যতামূলক করেনা:

পৃথিবীর কোন রাষ্ট্রই উচ্চশিক্ষা বাধ্যতামূলক করেনা।।পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রেও উচ্চশিক্ষার দায়িত্ব নেয়না রাষ্ট্র।।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক অর্থ্যাৎ পঞ্চম শ্রেনী পর্যন্ত কোন শিশুর শিক্ষার দায়িত্ব সরকার তথা রাষ্ট্রের।।
কোন দেশের শিক্ষার হার উচ্চশিক্ষিত কতোজন তা জেনেও নির্ধারিত হয়না।।।
নূন্যতম স্কুল ও কলেজ পর্যন্ত শিক্ষিতরাই রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠীর ক্যাটাগরিতে পড়ে।।

(২)উচ্চশিক্ষা সবার জন্য নয়:

উপরের বক্তব্যের সঙ্গেই বিষয়টি সংশ্লিষ্ট।।।সমাজে যখন উচ্চশিক্ষার হার কর্মসংস্থানের ক্ষেত্রের চেয়ে বাড়ে তখনই বিশৃংখলা দেখা দেয়।।
সেই আদিম যুগেও বিষয়টি বুঝেছিলেন প্লেটো।। তিনি তার শিক্ষাব্যবস্থায় শিক্ষাকে একটি নির্দিষ্ট শ্রেনীর জন্য বরাদ্দ করার পরামর্শ দিয়েছিলেন।।
বর্তমান সময়ে আমাদের দেশের উচ্চশিক্ষা বলতে যা বুঝায় তা হচ্ছে অনার্স-মাস্টার্স পাশ।।।প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন সাবজেক্ট খুলে বসেছে,, যার কোন কর্মক্ষেত্র খুজে পাওয়া যাচ্ছেনা।।
সেখানে অর্ধশতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক শাখা,, মড়ার উপর খড়ার ঘা।।।
মধ্যবিত্ত পরিবারে কোন সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে সবর্স বিক্রি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে।। কি দরকার,, একটা লোক যদি এইচএসসি পাশ করে আর মেধার যোগ্যতায় হেরে উচ্চশিক্ষা গ্রহনে ব্যর্থ হয়,, তবে তার কর্মক্ষেত্র ঠিক করে নেয়া উচিত।।। কোন ব্যবসায় বিনিয়োগ করা উচিত।।

''উচ্চ'' শিক্ষা'তো-- উচ্চ মেধাবীদের জন্য।। উচ্চ কখনো সবাই হয়না।।।
আর একজন উচ্চশিক্ষিত হলেই সে বড় কোন মানুষ হয়ে যায়না।। নজরুল বিশ্ববিদ্যালয়ে না পড়লেও তার কবিতা পড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।
এমন নজির পৃথিবীতে খুবই সচরাচর দেখা যায় উচ্চশিক্ষিত না হয়েও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে।।।

যারা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী,, মেধাবী,, তাদের জন্যই উচ্চশিক্ষার স্থানটি বহাল রাখা উচিত।।।এটা সবার জন্য উন্মুক্ত করার কোন মানে হয়না।।

(৩) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি+ভ্যাট প্রতিবছর নির্দিষ্ট স্কেলে বেশি করে বাড়ানো উচিত:

প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝেও যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো রয়েছে,, তা ভুলে যেতে হয়।।
টাকার অভাব হলে এতে পড়ে না কেন?? যতদুর জানি প্রতিবছর এগুলোতে অনেক সিট ফাকা থাকে।

বিভাগীয় শহরগুলোতে'তো বটে জেলা-উপজেলায়ও বিস্তৃত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়।।।
এদের শিক্ষার মান কি কোন পর্যায়ে পড়ে!!
স্বিকার করছি,, ঢাকার কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ভালো।।।
কিন্তু, এখানে বর্তমানের ভ্যাট ছাড়াও যে টাকা লাগতো তা কি মধ্যবিত্তের সহজসাধ্য।।
আমার এলাকার এক বন্ধুকে দেখেছি জমি বিক্রি করে ঐ ভালো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছে।।। বাবার সম্পত্তি শেষ করে এখন বেকার।।।
আমার কথা হলো-- একজন মধ্যবিত্ত বাবার পুরো সঞ্চয় শেষ করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর'তো কোন মানে হযনা,,, যতদিন না সরকার একটা সহ্যসীমায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেতন নির্ধারন না করে।।
এখন যে বর্তমান বেতন স্কেল তাতে অর্থবান-বিত্তবানের ছেলে-মেয়েরা পড়াশুনা করুক।।। চাকরি পেলে ভালো,, না পেলে বাপের ব্যবসা দেখাশুনা করবে,, না হলে বিদেশে চলে যাবে।।।
এই বড়লোকের সন্তানদের লাখ লাখ টাকায় পড়াশুনা করতে গিয়ে কিছু টাকা ভ্যাট দিতে কষ্ট হওয়া কখনো কাম্য নয়।।।
সুতরাং----প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি+ভ্যাট প্রতিবছর নির্দিষ্ট স্কেলে বেশি করে বাড়ানো উচিত।।
৩০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×