somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

....আপু তোমাদের মনে পড়ে.....

২৮ শে জুলাই, ২০০৯ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মূহুর্তে বাহিরে শ্রাবণের অঝোর বারি ধারা ঝরছে। সমস্ত শহর বৃষ্টিতে ভিজে একাকার। দূরের সোডিয়াম লাইটগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। এমন সময় মনের দরজায় তোমাদের স্মৃতি এসে হাজির হল।
..................
কেমন আছো তোমরা, আর কোথায় ই বা আছো ? তা আমি জানিনা। তবে এটুকু বলতে পারি যে তোমরা এই শহরেই আছো। তোমাদের পুরোনো বাসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম , জানি ওখানে তোমরা নেই। কিন্তু কেমন যেন মনে হচ্ছে তোমরা ওখানেই আছ। অনেক রাত হয়েছে, তাই হয়ত ঘুমিয়ে পড়েছো। ..... এসব অর্থহীন কথাবার্তা।

জান আপু আমি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি ভাল হয়ে গেছি। আমি এখন আর আগের মত সারাদিন ঘুরে বেড়াই না। কোন কাজ না থাকলে বেশির ভাগ সময়ই বাসায় থাকি।

আপু তোমরা কি সেই আগের মতই আছ ? তোমাদের সেই হারমনিয়ামটা কি এখনও ভাল আছে ? তোমরা কি এখনও প্রতি বৃহঃস্পতিবারে মন্দিরে যাও ? তোমাদের দীক্ষার কি অবস্থা ?
আচ্ছা আপু তোমাদের সেই বড় চুলগুলো কি এখনও আছে নাকি কেটে ছোট করে ফেলেছ ?
এখনও কি তোমরা তোমাদের কলেজে দেওয়া এসাইমেন্ট বাহির থেকে করিয়ে আন, নিজেদের কম্পিউটার থাকা সত্তেও ?

আচ্ছা আপু আমার দেওয়া গান ও ছবিগুলো কি এখনও তোমাদের কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করা আছে ?
মাঝে মাঝে কি হঠাৎ ভুল করে ঐসব ফোল্ডারে ক্লিক পড়ে না ?
যখন সেখানে আমার ছবি দেখ তখন কেমন অনুভূতি হয় ?

আমি কিন্তু আপু তোমাদের ছবি প্রতিদিনই দেখি , অনেকবার করে।

আমার এখনও মনে হয় তোমরা আবার ফিরে আসবে আমার কাছে। আবার অমাকে নিয়ে বেড়াতে যাবে। আমাকে রবীন্দ্রসংগীত শেখাবে।
আমি আজও ট্রান্স সিলভা গাড়ির ঐ কাউন্টারের সামনে গেলে তোমাদের কথা অনেক বেশি করে মনে পড়ে।

জান আপু আমি এখন আর বাফা'তে যাই না। গীটারের ক্লাস তোমাদের ছাড়া করতে একদম মনে বসে না। তোমরা তো ছায়ানটে চান্স পেয়ে আমাকে এখানে একা রেখে চলে গেলে। আমি এখন কার সাথে যাই ?
তাই চার বছরের গীটারের কোর্স দেড় বছর করে ইতি টানা হল।

আপু তোমাদের জন্য আমি সারাজীবন দোয়া করে যাব যেন তোমরা অনেক অনেক বেশি ভাল থাক। জানিনা তোমরা এই লেখা পড়বে কি না। মনের অনেক এলোমেলো কথার কিছুটা লিখতে পেরে একটু মনটা হালকা লাগছে। .. যাই এখন ছাদে গিয়ে একটু বৃষ্টি দেখি..(অন্ধকারের বৃষ্টি)..


(বি.দ্র : প্রিয় ব্লগার বন্ধুরা আমার এই মনের আউলা কথা কারো ভাল না লাগলে সাদরে মাইনাছ দিয়েন। কোন সমস্যা নাই।)

আপুদের কাহিনী নিয়ে কিছুদিন পরে পোষ্ট করব। তখন এখানকার অনেক অজানা বিষয় জানতে পারবেন।

কহিনীরটির একবিন্দু কথাও মিথ্যা নয়। যাকে বলে জীবন থেকে নেয়া।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:২২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×