সামুতে এসব হচ্ছেটা কি?
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা বিরোধী প্রধান পালের গোদার রায়ের পর সামুতে তোলপার শুরু হলেও নিজে মন্তব্য করা থেকে বিরত ছিলাম। আসলে কি মন্তব্য করবো তা বুঝতে পারছি না। কিন্তু এর মধে্য সামুতে কিছু অতি উচ্চমানের (!) ব্লগারদের দেখা যাচ্ছে নানা অতি গুরুত্বপূর্ন (!) বিষয় নিয়ে একের পর এক পোস্ট প্রসব করে এই গুরুত্বপূর্ন বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে ড: ইউনুস লবিস্ট নিয়োগ করে জাতির সাথে কিভাবে বেঈমানী করেছে তা শুধু লেখেই ক্ষান্ত হচ্ছে না, সেই পোস্টটি রিপোস্ট করেই যাচ্ছে। মুক্তিযোদ্ধের একমাত্র পেটেন্ট যে দলের, সেই পক্ষের একজন অতিমাত্রার সমর্থক তার দলের নানা উন্নয়ন নিয়ে একের পর এক পোস্ট প্রসব করেই যাচ্ছে। তার উন্নয়নের ফিরিস্ত পরে বুঝতে পারছি, বছর খানিকের ভিতর ইউরোপ-আমেরিকার জনগন আমাদের দেশে আসার জন্য ভিসার জন্য লাইন ধরবে। দেশটি যে উন্নয়নে ভেসে যাচ্ছে তা জানতে ভাল লাগলেও এক দিনেই আট-দশটি পোস্ট প্রসব করা কোন সুস্থ মানসিকতার লক্ষন নয়। রায় ঘোষনার পর কাট পেস্ট পোস্ট দিয়ে সামু ভরে গেছে। স্বাধীনতা বিরোধীরা ইসু্য থেকে চোখ সরাতে এই পোস্ট দিবে তা অতি স্বাভাবিক। কিন্তু মুক্তিযোদ্ধের একমাত্র স্বত্বাধিকার (!) যে দলের হাতে তার সমর্থকরা কেন ইসু্য থেকে চোখ সরানোর জন্য এই ধরনের পোস্টগুলো দিবে তা বোধগম্য নয়। নাকি বাজারে যে গুজব চলছে তাই সতি্য। ডালমে আসলেই কুচ কালা হ্যা।
পরিশেষে দেখা যাচ্ছে, সামুর মডুরা বরাবরের মতোই জেগে ঘুমিয়ে আছে। নাকি রাজনীতিবীদদের মতো তারাও আমাদের বোকা মনে করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন