somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি খোলা চিঠি

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল,

প্রত্যেকটা ক্যাচ যখন উপরে উঠবে, ক্যাচটা ধরার আগে একটাবার ভেবো, এই মূহুর্তে হয়তো একজন রিকশাচালক তার রিকশাটা কোন টিভির দোকানের পাশে রেখে কপালের ঘাম মুছতে মুছতে তোমাদের খেলা দেখছে ... লোকটার রাতের খাবারের জন্য দরকারি টাকাটাও আজকে হয়তো আয় হয়নি ... বাসায় তার সদ্য বিবাহিত বৌটি হয়তো আজ রাতে না খেয়ে থাকতে হবে....তারপরেও সে সব ফেলে তোমাদের খেলা দেখছে !!

প্রত্যেকটা শট খেলার আগে একটু চিন্তা কইরো, প্রত্যেকটা ঘরে একজন মা চুলায় তার রান্না ফেলে রেখে এসে তোমাদের খেলা দেখছে ... তার চুলায় রাখা তরকারি পুড়ে যাচ্ছে ... সে তবুও টিভির সামনে থেকে সরছে না !!

প্রত্যেকটা বল করার আগে একটু চিন্তা কইরো, সারা গায়ে বাঘের ডোরাকাটা আঁকা মাঠের ঐ ছেলেটা পুরো ৬ ঘন্টা চিৎকার করে তোমাদের সমর্থন করে যাচ্ছে ... তার পাশের ঐ ছেলেটা স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতে চলে এসেছে ...হয়তো কোন বেকার তরুন তার শেষ সম্বল হাত খরচের টাকা দিয়ে টিকেট কেটেছে তোমাদের সাহস দিবে বলে.......অথবা, কালকে পরীক্ষা, কিন্তু পড়ুয়া ঐ মেয়েটা বই সামনে রেখে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে !!

এই লেখাটা হয়তো কখনোই তোমাদের কাছে পৌঁছাবে না ... তবুও জেনে রেখো, যে ছেলেটা একটার পর একটা ম্যাচ হারার কষ্টে আজকে চোখের পানি আটকে রাখতে পারে নি, সে আরো বেশি পরিমাণ স্বপ্ন নিয়ে পরের খেলাটা দেখতে বসবে !! হয়তো অন্ধ সমর্থন দিয়ে যাবে ... কিন্তু বার বার স্বপ্ন ভাঙ্গতে হয় না ... স্বপ্ন ভাঙ্গলে অনেক বেশি কষ্ট হয় ... অনেক বেশি !!"

ইতি,
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×