প্রথম আলো এইবার কুরআনের আয়াতের অর্থ তাদের ফান ম্যাগাজিন রস আলোতে উপহাস স্বরূপ ব্যবহার করল।
গত কাল প্রকাশিত রস আলোর ৫ নং পেজে বসন্তের কোকিল যখন যা বলেন শিরনামে এক লেখায় সুবিধাবাদি লোকদের চরিত্র তুলে ধরতে গিয়ে তারা পবিত্র কুরআনের সূরা লোকমানের ২৭ নং আয়াতের অর্থ হুবহু তুলে দেয়। শুধুআল্লাহ তা'আলার গুন বর্ননারজায়গায় সরকারের গুনের কথা লিখে দেয়।
পবিত্র কুরআনের আয়াতটি এরকম,
যমীনের সমস্ত গাছ যদি কলম হয় আর মহা সমুদ্রের সাথে সাত সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয় তবুও আল্লাহর গুনাবলী লিখে শেষ করা যাবে না।
তারা সব উপমা একই রেখেছে শুধু আল্লাহর জায়গায় সরকার লিখেছে।
আজ কাল কুরআনের আয়াতের অর্থ হুবহু নকল করে ফান করাশুরু হয়েছে, যা আগে কেউ কল্পনাও করত না।
প্রথম আলোর উচিৎ দোষ স্বীকার করে সবার কাছে ক্ষমা চাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




