somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় মাশরাফি !

১৭ ই মে, ২০০৯ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা কি হলো ? এর চাইতে তো মাশরাফিকে না খেলানোই ভালো ছিলো । তাহলে আমরা বলতে পারতাম - " মাশরাফিকে খেলায়নাই দেখেই আজকে কলকাতা নাইট রাইডার্স এর এই অবস্থা " । কিস্তু যা হলো তার পরে আর কিছু বলার ভাষা আমার অন্ততঃ নেই - আপনাদের আছে কিনা জানিনা । এখন বুকানন যদি বলে - "হুমমম... মাশরাফিকে কেনো খেলাই নাই এইবার বুঝতে পারছো তো ?", মাশরাফি বা আমরা কি জবাব দেবো ?মাশরাফির জন্য স্টেজ প্রস্তুত ছিলো । বুকাননের ক্রমাগত অবহেলা - কলকাতা নাইট রাইডার্সের একের পর এক হার - এর মধ্যে মাশরাফি যদি অসধারন না হোক মোটামুটি ভালো একটা পারফরম্যান্সও দেখাতে পারতেন তাহলে তা বুকাননের জন্য একটা চপেটাঘাত হতো । কিন্তু তা হলো না । বরং চড়টা এসে লাগলো আমাদেরই গালে ।

ফেইসবুকে একটা গ্রুপ খোলা হয়েছিলো - "Without Masrafee, We don't Support Kolkata Knight Riders". কিছুদিনের মধ্যে গ্রুপটির মডারেটর গ্রুপটির নাম পরিবর্তন করলের - "Without Mashrafee, Kolkata Knight Riders Cannot Win IPL".মাশরাফির সামনে সুযোগ ছিলো গ্রুপের নামটি সার্থক করা । কিন্তু পারলেন না মাশরাফি । হাজার হাজার সমর্থককে হতাশ করে শেষ পর্যন্ত মাশরাফি অসধারন তো দূরের কথা একটা সাধারন পারফরম্যান্সও দেখাতে পারলেন না ।

বাংলাদেশ ক্রিকেট দল কোথাও ব্যর্থ হলে (যেটা খুবই নিয়মিত ঘটনা) সাংবাদিকরা লিখেন - "ব্যাট্সম্যানদের অবিবেচক শট খেলা - বোলারদের লাইন লেংথ অনুযায়ী বোল না করা - সর্বোপরি সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কারনেই বাংলাদেশ হেরেছ " । প্রশ্ন জাগে , নয় বছর ধরে একই মানের খেলা খেলে যাওয়া একট দলের সত্যিকারের সামর্থ্য কোনটি ? এটা সত্যি যে , বাংলাদেশ ওয়ানডেতে কিছু বড়ো ম্যাচ জিতেছে , টেস্টে কয়েকবার ৪০০ রান অতিক্রম করেছে । কিন্তু এটি কি বাংলাদেশের প্রকৃত সামর্থ্য ? শ্রীলংকা টেস্টে একবার ৯৫৩ রান করেছিলো । কিন্তু এই রান কি শ্রীলংকা দলের কাছে আপনি প্রতি ম্যাচে আশা করতে পারেন ? তেমনি বাংলাদেশের টেস্টে ৪০০ রান করা কিংবা কয়েকটি ওয়ানডে ম্যাচ জেতা থেকে সেটিকেই আমাদের প্রকৃত সামর্থ্য মনে করা ভুল । দোষ আমাদেরই । আমরা বেশি চাই । মরীচিকা কে পানি ভেবে ভুল করি ।

তবু মাশরাফিকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম । শাহরুখ খান যখন তাকে চার কোটি টাকা দিয়ে কিনেছিলেন , তখন মনে করেছিলাম - "এতো টাকা দিয়ে যখন কিনছে - এমনি এমনি কি কিনছে?" । তখন তো বুঝিনি এটা শাহরুখ খানের একটা বিপনণ কৌশল ।

কিন্তু তবু একটা কথা না বলে পারছি না । ক্রিকেটের জটিল হিসাব নিকাশে বা টেকনিক্যাল টার্মস এ যাবো না । শুনেছি , শেন বন্ড ( নিউজিল্যান্ডের সাবেক এক নম্বর পেসার) নাকি তার স্লোয়ার ডেলিভারিটা ভালোভাবে আয়ত্ত্বে আনার জন্য এক বছর নেটে ক্রমাগত পরিশ্রম করেছিলেন । আমাদের মাশরাফি কি সেরকম পরিশ্রম করেছিলেন নিজের পারফম্যান্সের উন্নতি করার জন্য ? আশরাফুল একটা উচু করে শট খেলে আউট হয়ে গেলে আমরা বলি দায়িত্বহীন ক্রিকেট । কিন্তু আ্যডাম গিলক্রিস্ট বা জয়সুরিয়া যখন ক্রমাগত উচু শটে ছক্কা চার মারতে থাকেন , প্রশ্ন জাগে তারা কিভাবে পারেন ? আ্যাডাম গিলক্রিস্ট বা জয়সুরিয়া যতোটা পরিশ্রম করেন , আশরাফুল বা মাশরাফি রা কি ততোটা পরিশ্রম করেন ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×