মিন্টু
http://www.skytouch2u.com
ছাইড়া দে না সকল দুর্নীতি
করবি কত দেশের আর ক্ষতি?
নিজের পাপে নিজেই তোরা দায়ী
দুর্নীতিবাজ তোদের ক্ষমা নাই
ইলেকশনে পাস করিয়া পাইলি ক্ষমতা
ভুইলা গেলি বাংলা মায়রে সকল মমতা
কোথায় তোদের বিবেক চেতনা?
মানুষ কে দেস শুধুই যাতনা
নিজের পাপে নিজেই তোরা দায়ী
দুর্নীতিবাজ ক্ষমা তোদের নাই
কিসের আশায় গড়লিরে তুই টাকারই পাহাড়?
পরকালে পাড় পাবি কি? জবাব নাই তাহার
তোদের বিচার করবে বিধাতা
ভরা তোদের পাপেরই খাতা
নিজের পাপে নিজেই তোরা দায়ী
দুর্নীতিবাজ ক্ষমা তোদের নাই
সাদা কাফন সঙ্গি হবে, ঠিকানা কবর
বন্ধু-সজন, কাছের মানুষ লইবে না খবর
আধার ঘড়ে থাকবি আলো হীন
মাটির মাঝে হবি তুই বিলীন
নিজের পাপে নিজেই তোরা দায়ী
দুর্নীতিবাজ ক্ষমা তোদের নাই
(মূল গান: ছাইড়া গেলাম মাটির পৃথিবী- অবসকিউর )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


