somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু দিবস নিয়ে আমার কয়েকটা অগোছালো ভাবনা

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বন্ধু দিবস (এতক্ষণে গতকাল) ছিল। পাশ্চাত্যের মত আমাদের দেশেও দিবসটি বেশ পসার লাভ করেছে। বাঙালি স্বভাবতই উৎসব প্রিয় হওয়ায় যেকোন দিবস আনন্দের সাথে উদযাপন করতে পছন্দ করে। আজকে ডিপার্টমেন্টে গিয়ে ভালভাবেই বুঝলাম দিনটি যথেষ্ট গুরুত্বের সাথেই পালন করা হচ্ছে। আমি অবশ্য বেরসিক মানুষ! কোন দিবস বা উৎসবে তেমন কোন অংশগ্রহণ থাকে না আমার। ক্লাস দেরিতে থাকায় অনেকক্ষণ ধরে সকলের কর্মকাণ্ড অবলোকন করলাম। খেয়াল করে দেখলাম প্রায় সবারই ক্লাস শেষে কিছু না কিছু করার পরিকল্পনা আছে। অনেকে আবার ক্লাসই করল না। যাই হোক, কারও হাতে লাল গোলাপ আবার কারও হাতে সাদা গোলাপ লক্ষ্য করলাম। গোলাপধারী এবং গোলাপবিহীন ব্যক্তিদের কিছুক্ষণ পরপর মোবাইল ফোনে ব্যস্ত ভঙ্গিতে কথাও বলতে দেখলাম। যাই হোক, সবার মাঝেই একটা প্রাণের আমেজ। দেখা হলেই "হ্যাপি ফ্রেন্ডশিপ ডে"। মজার ব্যাপার হল আজ (এতক্ষণে গতকাল) যে বন্ধু দিবস সেটা আমি জানতে পেরেছি গতকাল রাত ১২টার পরপর মোবাইলে শুভেচ্ছো মেসেজ পেয়ে। এবার বোঝেন আমি কতটাই বেরসিক মানুষ! :) হ্যাঁ, যা বলছিলাম, যে বন্ধু দিবস এখন অনেক জনপ্রিয় একটা ইভেন্ট। একে কেন্দ্র করে মোবাইল ফোন কোম্পানিগুলোর ব্যবসাও জমজমাট। তো একটা বিষয় বেশ অবাক লাগল যে গ্রামীণফোন তার গ্রাহকদের কাছে মেসেজ পাঠিয়েছে (হয়তো অন্যরাও পাঠিয়েছে) অমুক নাম্বার ডায়াল করে মনের মত বন্ধু খুঁজে নাও। ঘটনা আমার কাছে খুব একটা পরিষ্কার হল না। বন্ধু কি বাজারের ট্যালকম পাউডার যে খুঁজে নিতে হবে তাও আবার উদ্দেশ্য-প্রণোদিতভাবে। আমাদের সবারই তো কমবেশি বন্ধু আছে, আমরা কি তাদের কে গুগলে সার্চ দিয়ে খুঁজে নিয়েছে নাকি সামাজিকভাবে পরিচয় হওয়ার কোন এক পর্যায়ে পরস্পরকে বন্ধু ভাবতে শুরু করেছি? ধান্দাবাজির একটা সীমা টেনে দেয়ার সময় বোধহয় এসেই গেছে।

যাই হোক, একটা বিষয় নজর কাড়ার মত সেটি হল বন্ধু দিবসের পরিবেশ অনেকটা ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে'র মত মনে হল। ভ্যালেন্টাইনস ডে'তে যতই বলা হোক না কেন ভালবাসা হতে পারে সন্তানের সাথে বাবা-মা'র, ভাইয়ের সাথে বোনের কিংবা বন্ধুর সাথে বন্ধুর, সেটা খুব একটা বেশি জনপ্রিয়তা লাভ করে না। প্রেমিক-প্রেমিকার ভালবাসাটাই ঐ দিবেসের প্রতিপাদ্য বা মূল আকর্ষণ হিসেবে থাকে তা যতই অস্বীকার করা হোক না কেন। আমি সেটিকে মোটেও নেতিবাচকভাবে দেখছি না। প্রেম-ভালবাসার উদার সংগা কিন্তু বাস্তবে খুব একটা খাটে না। এখনও প্রেম, ভালবাসা কিংবা love শব্দগুলো নরনারীর পারস্পারিক আকর্ষণ সংক্রান্ত সম্পর্কেরই বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু সেই বিশেষ ভালবাসা বোধহয় বন্ধু দিবসের মধ্যেও নিজের অবস্থানটি পাকাপোক্ত করে নিচ্ছে। অন্তত আজকের অভিজ্ঞতা তাই বলে। হালে দেখা যায় যে ছেলে এবং মেয়েরা বিশেষভাবে নিজেদের মধ্যে "ফ্রেন্ডশিপ" গড়ে তোলে এবং পরবর্তীতে পরস্পরকে "জাস্ট ফ্রেন্ড" বলে পরিচয় দিতে চেষ্টা করে। অথচ ছেলে-ছেলে বা মেয়ে-মেয়ে'র মধ্যকার বন্ধুত্ব গড়ে স্বাভাবিকভাবেই। তো আজকের বন্ধু দিবস অনেকটাই প্রেমিক-প্রেমিকার বন্ধুত্ব বা ছেলের সাথে মেয়ের "জাস্ট ফ্রেন্ডে"র দৃশ্যটিকেই মূখ্য করে তুলল বার বার। নরনারীর মধ্যকার ভালবাসাকে খাটো করে দেখবার কোন অবকাশ নেই বরং সেটিই স্বভাবিক কিন্তু সব জায়গাতে এর অনুপ্রবেশ বিরক্তির উদ্রেক ঘটায় অন্তত আমার দৃষ্টিকোণ থেকে। আমি বেরসিক মানুষ বলেই হয়তো এমনটি হয়। নাকি?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×