শুধুমাত্র শিক্ষা বিষয়ে যদি একটা ব্লগ সাইট বানানো হয় তাহলে কেমন হবে? (সকলের মতামত একান্তভাবে কাম্য)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের শিক্ষাখাতে সমস্যার অন্ত নেই। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে এখন অনেক তর্ক-বিতর্ক ও আলোচনা চলছে। বাংলাদেশের ব্লগাররা শিক্ষা নিয়ে অনেক কিছু লেখেন। এখন যদি এমন একটা ব্লগ সাইট বানানো হয় যেটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক লেখায় ভরপুর থাকবে, তাহলে কেমন হয়? শিক্ষা ক্ষেত্রে সমস্যা, সমাধান, উদ্ভাবন, উন্নত বিশ্বের প্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক অবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে পরামর্শ, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক ভূমিকা, শিক্ষা বাজেট, বিষয়ভিত্তিক শিক্ষা প্রভৃতি বিষয়সহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যাবতীয় আলোচনা সেই সাইটটিতে আলোচিত হবে। এধরণের একটি সাইট যদি বানানো হয় তাহলে আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন তো? বাঁধ ভাঙার আওয়াজে অনেক ব্লগার আছেন যারা শিক্ষা বিষয়ে প্রায়ই লেখা দেন, আবার অনেকে আছেন যারা শিক্ষা বিষয়ে লিখতে আগ্রহী। সকলে মিলে যদি সেই সাইটটিকে সচল করা যায় তাহলে বাংলাদেশে শিক্ষা বিষয়ে প্রথম একটি ব্লগ সাইট দাঁড়াবে যেটি শিক্ষা বিষয়ে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উঠে আসবে।
আপনাদের সকলের মতামত জানতে চাইছি। কেমন হবে যদি এমন একটি সাইট বানানো হয়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন
নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো...
...বাকিটুকু পড়ুন
আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার...
...বাকিটুকু পড়ুন
Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog...
...বাকিটুকু পড়ুন