somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের ডাকে কে থাকে ঘরে, আজ পথে নেমে হায়েনারে করো ছিন্ন।।।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ জাগে প্রতি মূহুর্তে, কেউ প্রতি ঘন্টায়, কেউ জেগে উঠে সাত সকালে আবার কারো কারো জেগে উঠতে লেগে যায় এক মহাকাল অথবা এক সমুদ্র রক্ত !

আমরা যারা মনে করি, লোহিত সাগরে আছে এক সাগর রক্ত তারা খু-উ-ব-ই বোকা। এই রকম কত লোহিত সমুদ্র আমরা ধারণ করে আছি হৃদয়ে তা কেউ জানি না, নয়তো জানাতে চায় না। অথবা এমন হতে পারে কোনো কারণে সেই সমুদ্রের যেনো জ্বর না উঠে কিংবা কোথাও বাতাসের স্বল্পতা দেখা দিয়েছে বলে যাতে মনের সেই সমুদ্রে ঝড় না উঠে সে খেয়ালে আমরা তৎপর থাকি সারাক্ষণ। এই ধরণীর নিখিলের শোক, নিখিলের দুখ যাতে কক্ষনো আমাদের ভূলে থাকা হৃদয়ে নাড়া দিয়ে যেতে না পারে তার সমস্ত গৃহপালিত ব্যবস্থা আমরা করে রাখি। আমরা ঘুমায় অশান্তিতে, আমরা জাগি দুঃস্বপ্নে।

ভীত-সন্ত্রস্ত ভঙ্গুর আত্মবিশ্বাসে আমরা প্রতি নিয়ত পার হয়ে যাচ্ছি মহাকালের অনিশ্চিত পারাপার। দক্ষিণে আমাদের আতংক, উত্তরে সংকট, পশ্চিমে আমরা বিপন্ন, পূর্বে ভজকট। মাথায় উপরে বিশাল আকাশ ,আমাদের চাপ যেনো আরো বেড়েই চলে। বাতাসে আমাদের অস্বস্থি, কর্মে অস্থিরতা। অদম্য প্রাণ জীবনের সঞ্জীবনী শক্তিকে লুকিয়ে জগৎ জুড়ে ব্যাঘ্রময় এক জাতিকে নির্বোধ চিত্তে নির্বিঘ্নে ছেড়ে দিয়েছি। পেটে, মস্তিষ্কে যত-ই খাই না কেনো ব্যাকরণের কল্যাণে আমাদের পিঠে সব সয়ে যায়। কিংবা আমরা বোধহয় ব্যাকরণ ভাঙ্গতে নারাজ।

আমরা শান্তি প্রিয়, শান্ত মানব। অধিকার বুঝি কিন্তু অবিচার বুঝি না, অথবা বুঝতে চাই না। আমরা প্রশ্নের উত্তর প্রদানে ভীত, মূলত ব্যাখ্যার ভয়ে। দিন যায়, রাত যায়, সময় যায়, যায় বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল, আত্মার পর আত্মা, সত্তার পর সত্তা, কিছুই আমাদের ঠলাতে পারে না। নিম্ন থেকে নিম্নমুখী হয়ে কালের গর্ভের তলদেশে থাকা কম্বলের অতলে আমাদের অবনমনের গন্তব্য। আমরা ঘুমিয়ে রেখেছি সেই দুর্দান্ত বিদ্রোহী মৃত্যুঞ্জয়ীকে যে প্রতি নিয়ত মাথা উচু করে বলে যায়...

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!

বল বীর -
চির-উন্নত মম শির!


তারুণ্যের মাথায় লাল-সবুজের ঝাণ্ডা দেখে আর ঘুমিয়ে থেকো না বাঙালি, তুমিও এই পথের একজন পথিক। রুখে দাঁড়াবার এই জন্মযুদ্ধে তুমিও বাংলার সৈনিক, আজ হারানো এক একটি তাজা প্রাণ আমাদের সবার কাছে তার হিসেবের দাবি নিয়ে আসবে, তার বিলিয়ে দেওয়া জীবনের বিনিময়ে লাখো শহীদের আত্মদানে অর্জিত পতাকায় আর কত শকুনের আঁচড় পড়েছে তার হিসেব নিতে আসবে, আর কত মায়ের রজনী বিপন্ন হওয়া থেকে রক্ষা পেয়েছে তার হিসেব নিতে আসবে। এখন আর প্রতিরোধ নয়, প্রতিশোধের সময়।



কত পথ ঘুরে, কত মত ধরে, মা- আমাতে তুমি হয়েছো বিপন্ন,
সময়ের ডাকে কে থাকে ঘরে, আজ পথে নেমে হায়েনারে করো ছিন্ন।


জয় বাংল, বাংলার জয় ।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×