চারিদিকে শুধু ভালবাসা
আমি তারে ভালবাসি
সে আমারে ভালবাসে।
এ যেন আধুনিক এক ফ্যাশন।
ভালবাসাহীন মানুষ খুঁজে পাওয়াও যেন দুস্কর।
ভালবাসার জন্য আত্নাহুতি
ভালবাসার জন্য গৃহত্যাগ
সবই যেন স্বাভাবিক।
ভালবাসা আছে,সবার মধ্যেই আছে
কিন্তু সে ভালবাসার কেন্দ্রবিন্দু নারী।
ভালবাসা নেই মানবতার
নেই মনুষত্যের।
রাস্তার পাশের অসহায় মানুষগুলোর জন্য,
আমাদের নেই কোন ভালবাসা।
রেললাইনের পাশে ক্রন্দনরত শিশুর ক্রন্দনে
আমাদের চোখে অশ্রু আমে না।
দ্বারে দ্বারে ভিক্ষা করা পঙ্গু মানুষটির জন্য
আমাদের ভালবাসা জন্মায় না।
আস্তাকুরের পচাঁ খাবার খাওয়া মানুষটির জন্য
হৃদযের গহীনে অনুভুতি জন্মায় না।
বৃদ্ধ কোন রিক্সা চালকের মুখের উপর
গালা-গাল দিতে আমরা কার্পণ্য করি না।
তবুও ভালবাসা বেচেঁ থাক,
ভালবাসা অমর হোক।
ভালবাসা যে পবিত্র।
হায়রেরর.. ভালবাসা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




