নন্দিত ধরণীর বুকে কুয়াশার চাদর মোড়ানো
সুশোভিত নিখিলের মাঝে তোমার আগমনে ।
আলোর প্রভাকে আরও প্রজ্জালিত করছে ,
প্রভাবিত আলোয় হয়েছে আরও প্রভাময়।
ধরণীর বুকে তোমার পদচারণায়
সিক্ত ঘাসের জল শিহরিত হয়েছে আবেগে।
গাছে গাছে পল্লবে পাখির উল্লাসের ঝাপটায়
সৃষ্টির সুখের বীণা বাজছে অবাধ মূর্ছনায়।
প্রবহমান স্রোতে,মেঘের ভাসমান ভেলায়
চন্দ্র-সূর্য আর নক্ষত্ররাজির ঝলমলে আলোয়
পত্রপল্লব আর পুস্পার্ঘের মালায় লিখা
নব প্রাণের আগমনি বার্তা এক ।
উৎসর্গ-
ভাল লাগা একজন মানুষের প্রতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




