somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠার বলি সবসময় সাধারণ জনগণ !!!

১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল,অবরোধ আমাদের মত গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক ঘটনা।জনগনের দাবী আদায়ের জন্য গণতান্ত্রিক দেশে হরতাল আর অবরোধ খুবই গুরুত্ত্বপূর্ণ।আমরা জনগন তা সবসময় সমর্থন করি।(রাজনৈতিক দলের নেতাদের ভাস্য মতে)

সরকারী দল - ”হরতাল/অবরোধ সফল হয়নি।জনগন তা প্রত্যাখ্যান করেছে।এজন্য জনগনকে ধন্যবাদ।”
বিরোধী দল - ”জনগন স্বতস্ফূর্তভাবে হরতাল/অবরোধ পালন করেছে।জনগন আমাদের সাথেই আছে।আমরা জনগনকে সাথে নিয়ে আমাদের আন্দোলন অব্যহত রাখব।”

আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জনগন বলতে কাদের বোঝায় তা আমার বোধগম্য নয়।


গতকাল খবরে দেখলাম প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎ নামের এক পথচারীকে সকলের সামনে জলজ্যান্ত রাস্তায় কুপিয়ে হত্যা করল।খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক একটি ঘটনা।
তারপর শুনলাম যারা হত্যা করেছে তাদের নেতা বলছে “এতে আমাদের দলের কোন সম্পৃক্ততা নেই।”
আর অবরোধ পালনকারীদের নেতারা বলছে “ বিশ্বজিৎ তাদের একজন কর্মী ছিলেন।”

বিশ্বজিৎকে ধন্যবাদ কারণ বিশ্বজিৎ একজন জনগন এবং সে তার মৃর্ত্যুর বিনিময়ে অবরোধ প্রতিহত করেছে।

বিশ্বজিৎকে আবারও ধন্যবাদ কারণ সে তার মৃর্ত্যুর বিনিময়ে অবরোধ সফল করেছে।

যেহেতু আমি একজন জনগণ এবং যারা বিশ্বজিৎকে হত্যা করেছে তারাও জনগণ।তাহলে তাদের সাথে সাথে আমিও একজন খুনি।আমিও এই হত্যায় দায় একজন জনগণ হিসেবে অস্বীকার করতে পারিনা।

পরিশেষে আমাদের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে এটাই বলব “যদি জনগণ বলতে আপনারা আপনাদের দলের হাতেগুনা কয়েকটা গুন্ডাদের বোঝান তাহলে দয়া করে নির্বাচনের আগে আমাদের জনগণ ভেবে আমাদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করতে আসবেন না।আমরা আপনাদের জনগণের সংজ্ঞার মধ্য পরিনা।”
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×